,

বাঞ্ছারামপুরে ৬ বছরের শিশুকে ধ’র্ষণের অভিযোগে সেই ধর্ষক তামিম ঢাকা থেকে গ্রেফতার 

news-image
ফয়সল আহমেদ খান,বাঞ্ছারামপুর : ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারাপুরের তেজখালি ইউনিয়নের জয়নগর গ্রামে  ৬ বছরের একটি শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত তামিম (২২) কে অবশেষে বিশেষ অভিযানে গ্রেফতার করা হয়েছে।
বুধবার গভীররাতে ঢাকার কেরানীগঞ্জ পুলিশের সহায়তায় জিঞ্জিরার একটি পরিত্যক্ত ভবন থেকে  বাঞ্ছারামপুর মডেল থানার এসআই ফারুক ও এসআই সাদেকসহ একটি বিশেষ দল ধর্ষণের ১৬দিন পর গ্রেফতার করে সরাসরি ব্রাহ্মণবাড়িয়া আদালতে নিয়ে যায়।
এদিকে  নির্যাতনের শিকার শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এখনো চিকিৎসাধীন।তার অবস্থা এখনো আশংকাজনক।
গত ১৬ এপ্রিল লোক মারফত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ধর্ষণের স্বীকার শিশুটির খোঁজ খবর নেন।
বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মোরশেদুল আলম চৌধুরী বলেন, অভিযুক্ত তামিম অনেক ধুরন্ধর, সে বার বার লোকেশন চেন্জ করায় আমাদের কয়েকটি জেলায় অভিযান চালিয়ে অবশেষে ঢাকার কেরানীগঞ্জ থেকে আজ রাতে আটক করে সকালে  আদালতে প্রেরণ করি।
এর আগে,  গত ১৪ এপ্রিল মঙ্গলবার  দুপুরে  বাড়ির পাশে খেলার সময়  প্রতিবেশী কুদ্দুস মিয়ার ছেলে কোরআনে হাফেজ মো.তামিম  তার পালিত পোষা বিড়াল দেখানোর কথা বলে কৌশলে ডেকে তার বাড়ির ছাদের উপর নিয়ে যায়। সেখানে ৬ বছর বয়সী মেয়েটিকে ধর্ষণ করে পাশবিক নির্যাতন চালায় তামিম।এ বিষয়ে শিশুটির মা- বাদী হয়ে বাঞ্ছারামপুর মডেল থানায় একটি মামলা দায়ের করেন।
পরে,সারা উপজেলায় ধর্ষকের গ্রেফতারের দাবীতে ফুঁসে উঠে।একের পর এক বিক্ষোভ, মানববন্ধন করতে থাকে এলাকাবাসী।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড