সোমবার, ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

মোদির আগ্রাসনের মানসিকতা নিয়ে যা বললেন ইমরান খান

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগ্রাসনের মানসিকতার বিরুদ্ধে পুরো জাতিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই চেয়ারম্যান ইমরান খান।কারাবন্দী এই নেতা বলেছেন, ‘যদিও আমরা এই সরকারকে প্রত্যাখ্যান করি, তবুও গোটা জাতি আজ একতাবদ্ধ হয়ে মোদির যুদ্ধপ্রবণতা এবং তার বিপজ্জনক উচ্চাকাঙ্ক্ষার বিরুদ্ধে দাঁড়িয়েছে।’

বিশ্বকাপজয়ী সাবেক এই তারকা ক্রিকেটার বর্তমানে দেশটির একটি কারাগারে বন্দি রয়েছেন। গতকাল মঙ্গলবার সেখানে দেখা করতে যান তার আইনজীবীরা। আলাপকালে ভারত-পাকিস্তান উত্তেজনা নিয়ে কথা বলেন ইমরান খান।

কাশ্মীরের পর্যটনকেন্দ্র পেহেলগামে ২২ এপ্রিলের হামলায় ২৬ জন নিহত হওয়ার পর পাকিস্তানের বিরুদ্ধে ‘সীমান্তপারের সন্ত্রাসবাদে’ মদদ দেওয়ার অভিযোগ তুলে ভারত। ইসলামাবাদ অভিযোগ অস্বীকার করে বলেছে, ভারতের পক্ষ থেকে পাকিস্তানকে দায়ী করার প্রচেষ্টা ‘গুরুত্বহীন’ এবং যেকোনো ভারতীয় পদক্ষেপের জবাব দেওয়া হবে। দুই পরমাণু শক্তিধর প্রতিবেশী দেশের মধ্যে বর্তমানে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে।

মোদির যুদ্ধপ্রবণ অবস্থানের তীব্র নিন্দা জানান ইমরান খান। তিনি বলেন, ‘মোদির এই মনোভাব পুরো অঞ্চলের শান্তির জন্য হুমকি।’

 

এ জাতীয় আরও খবর