,

বাবার মরদেহ বাড়িতে রেখে এসএসসি পরীক্ষাকেন্দ্রে মেয়ে

news-image

রংপুর প্রতিনিধি : সারাদেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। অনেকেই বাবা-মাকে সঙ্গে নিয়ে পরীক্ষা দিতে গেলেও ব্যতিক্রম ছিল রিমার গল্পটা। বাবার মরদেহ বাড়িতে রেখে পরীক্ষা দিতে গেছে সে।

গতকাল বৃহস্পতিবার রংপুরের মিঠাপুকুর উপজেলার চেংমারী ইউনিয়নের পশ্চিম তিলকপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এসএসসির প্রথম দিনের পরীক্ষায় বাবার লাশ বাড়িতে রেখেই পরীক্ষায় অংশগ্রহণ করে শিক্ষার্থী রিমা আক্তার।

জানা গেছে, তিলকপাড়া গ্রামের কৃষক মতলব মিয়ার তিন সন্তানের মধ্যে রিমা সবার ছোট। রিমার বড় দুই বোনের বিয়ে হয়েছে আরও আগেই। উপজেলার তালিমগঞ্জ উচ্চ বিদ্যালয়ের মানবিক শাখার একজন ছাত্রী রিমা। গত বুধবার রাত ১১টার দিকে বুকে ব্যাথা অনুভব করেন মতলব মিয়া। পরিবারের লোকজন তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। পরে বৃহস্পতিবার সকাল ১১টার দিকে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। বাবার মরদেহ বাড়িতে রেখেই এসএসসি পরীক্ষার প্রথম দিনে শুকুরেরহাট উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রের ২২ নং কক্ষে পরীক্ষায় অংশগ্রহণ করেছে মেয়ে।

এ বিষয়ে পরীক্ষার্থী রিমা আক্তার বলে, ‘আমার বাবার স্বপ্ন ছিল আমি সরকারি বড় অফিসার হব। কিন্তু হঠাৎ করেই বাবা আমাদের ছেড়ে চলে গেলেন। পরীক্ষা দেওয়ার মানসিকতা ছিল না। কিন্তু বাবার স্বপ্নের কথা মনে হলে অনেক কষ্ট করে পরীক্ষার অংশগ্রহণ করেছি। আল্লাহর রহমতে পরীক্ষা ভাল হয়েছে। সবাই বাবা এবং আমার জন্য দোয়া করবেন।’

স্থানীয় আরিফুল ইসলাম বলেন, ‘রিমা ছোট মেয়ে সবার আদরের। বিশেষ করে তার বাবার অনেক স্বপ্ন ছিল রিমাকে নিয়ে। কিন্তু হঠাৎ তার মৃত্যু হলো। অভিভাবক শূন্য হয়ে পড়ল মেয়েটা।’

তালিমগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তসলিম উদ্দিন বলেন, ‘বিষয়টি খুবই দুঃখজনক। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তার বাড়িতে গিয়েছিলাম। রিমাকে মানসিকভাবে সাপোর্ট দিয়েছি। বৃহস্পতিবার সকালে পরীক্ষায় অংশগ্রহণ করেছে সে।’

মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও শিক্ষা কমিটির সভাপতি বিকাশ চন্দ্র বর্মন বলেন, ‘বিষয়টি খুবই দুঃখজনক। ওই পরীক্ষার্থী যেন সবগুলো পরীক্ষায় অংশগ্রহণ করে ভাল ফলাফল করতে পারে, আমরা সে বিষয়ে খোঁজখবর রাখব।’

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড