,

মসজিদের সাইনবোর্ডে ‘জয় বাংলা’ কাণ্ডে আটক ১

news-image

নাটোরে মসজিদের ডিজিটাল সাইনবোর্ডে ‘জয় বাংলা’ স্লোগানসহ বার্তা প্রদর্শিত হওয়ার ঘটনায় সেই সাইনবোর্ড দানকারী ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ এপ্রিল) দুপুরে অভিযুক্ত ইমদাদুল হক লিটনকে আটক করে আদালতে পাঠানো হয়।

বুধবার (২ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মাগরিব নামাজের সময় নাটোরের লালপুর উপজেলার রামকৃষ্ণপুর এলাকায় মসজিদের ডিজিটাল সাইনবোর্ডে ‘জয় বাংলা’ লেখা ভেসে ওঠে। পাশাপাশি ‘বাংলা আমার অহংকার, বাংলার দিকে যে তাকাবে তার চোখ উপড়ে নেওয়া হবে’ লেখা প্রদর্শিত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, মাগরিবের নামাজের সময় মুসল্লিরা মসজিদে নামাজ পড়তে আসার সময় মসজিদের ফটকে লাগানো ডিজিটাল সাইনবোর্ডে ‘জয় বাংলা’ স্লোগানের পাশাপাশি ‘বাংলা আমার অহংকার, বাংলার দিকে যে তাকাবে তার চোখ উপড়ে নেওয়া হবে’ লেখা প্রদর্শিত হতে দেখেন। বিষয়টি লক্ষ্য করার পর স্থানীয়রা দ্রুত সাইনবোর্ডটি খুলে ফেলে।

স্থানীয়রা জানান, এর আগেও এ ধরনের ঘটনা ঘটেছে। তবে কীভাবে এই বার্তাগুলো সাইনবোর্ডে প্রদর্শিত হলো, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।

মসজিদ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা বজলুর রহমান বলেন, এই ঘটনা শোনার পরপরই সাইনবোর্ডটি খুলে রাখা হয়েছে। কীভাবে এটি ঘটল, তা এখনো বোঝা যাচ্ছে না। ঘটনার পর থেকে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে এবং দুই বছর আগে সাইনবোর্ডটি দান করা ইমদাদুল হক লিটনকে আটক করে থানায় নিয়ে যায়।

লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক জানান, প্রাথমিক তদন্ত শেষে আটক ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর