মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাঞ্ছারামপুরে আওয়ামী দোসরদের পূর্ণবাসনের বিরুদ্ধে উপজেলা বিএনপির সাংবাদিক সম্মেলন

news-image

ফয়সল আহমেদ খান,  বাঞ্ছারামপুর ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে আওয়ামীলীগের দোসর ও প্রশাসনের  বিভিন্ন দপ্তরের কর্মকর্তার বিরুদ্ধে সাংবাদিক  সম্মেলন করেছে উপজেলা বিএনপি।

বুধবার (০২ ফেব্রুয়ারি) বিকেলে বাঞ্ছারামপুর উপজেলা জাতীয়তাবাদী দল কর্তৃক আয়োজিত প্রেসক্লাবের সদস্যদের সন্মানে ঈদ পুনর্মিলনী শেষে  সাংবাদিক সম্মেলন করে এমন আনুষ্ঠানিক অভিযোগ করেছে দলটির উপজেলার শীর্ষ নেতারা।
সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ, সাধারণ সম্পাদক একেএম মুছা (ভিপি মুছা), পৌর যুবদলের সভাপতি এমদাদুল হক সাইদ, সাধারণ সম্পাদক ছালে মুছা, বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এইচ জেড শুকরী সেলিম, উপজেলা যুবদলের আহবায়ক হারুন আকাশ,পৌর যুবদলের সাংগঠনিক সম্পাদক কামাল আহমেদ প্রমূখ।
এসময় উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ  বলেন, শেখ হাসিনা ও আওয়ামীলীগ অনিয়ম দুর্নীতি করে দেশ থেকে পালিয়ে গেছে। কিন্তু তাদের দোসরা এখনও বিভিন্ন জায়গায় বসে আছে।বাঞ্ছারামপুরের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা আওয়ামীলীগকে পুনর্বাসন করার জন্য পায়তারা করছে। আমরা বিএনপি নিরব এর মানে দুর্বল নই। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রশাসনকে সহযোগিতা করতে প্রস্তুত। অদূর ভবিষ্যতে আপনারা যদি আওয়ামীলীগকে পুনঃস্থাপনের চেষ্টা করেন তাহলে এর দাত ভাঙ্গা জবাব দেওয়া হবে। এমনকি বিএনপির মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি না করার জন্য সতর্ক করেন।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক একেএম মুছা বলেন,প্রশাসন যদি নয়ন হত্যার আসামি সহ চিহ্নিত ফেসিষ্ট আওয়ামী লীগ,ছাত্রলীগের আসামীদের গ্রেফতার না করে,তবে জনগণ নিজেরা আইন হাতে তুলে নিবে। মাসিক আইনশৃঙ্খলা সভায় এখনো ডেভিলরা আমন্ত্রণ পায়,অথচ,বিএনপিকে দাওয়াত দেয়া হয় না।
এছাড়াও সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ সাধারণ জনতা৷

এ জাতীয় আরও খবর

পেঁপে চাষে কোটিপতি সুমন, গড়েছেন দুই হাজার উদ্যোক্তা

চট্টগ্রামে বন্যায় অবকাঠামোর ক্ষতি ১৫০ কোটির বেশি

আসামে ভয়াবহ বন্যা, প্রাণ গেল ১০ জনের

বেনজীরকে নিয়ে দুদকের কাছে ৪ তথ্য চাইল দুবাই পুলিশ

গাজী নজরুল ইস্যুতে তদন্ত শেষে ব্যবস্থা নেবে জামায়াত

ডিসেম্বরে চালু হচ্ছে থার্ড টার্মিনাল, বিমান ও পর্যটনে বড় পরিবর্তনের পরিকল্পনা

সেই ‘কালো দুপুরের’ এক বছর আজ

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ জনের মৃত্যু

দিল্লিতে ককরোচ পার্টি-পুলিশ সংঘর্ষ : ১১৮ পুলিশ আহত, ৭০ ‘ককরোচ’ গ্রেপ্তার

মোজাফফরের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার উদ্যোগ

রাবি শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রেলপথ অবরোধ, আটকা ৬ ট্রেন

২০২৭ সালের হজে সরকারি দুই প্যাকেজ ঘোষণা