রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চীন সফর বর্তমান সরকারের একটি বড় সাফল্য: মির্জা ফখরুল

news-image

ঠাকুরগাঁও প্রতিনিধি : চীন সফর বর্তমান সরকারের একটি বড় সাফল্য বলে মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কারণ ইতিপূর্বে আওয়ামী লীগের সরকারের আমলে একতরফাভাবে একটা দলের সঙ্গে তাদের সম্পর্ক গড়ে উঠেছিল। কিন্তু সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে চীন তা পরিবর্তন করে এখন প্রায় সবগুলো রাজনৈতিক দলের সঙ্গে কথাবার্তা বলছে।

মঙ্গলবার (১ এপ্রিল) বিকেলে ঠাকুরগাঁওয়ের নিজ বাসভবনে দলীয় নেতা-কর্মীসহ সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময়ের সময় এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ‘ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে এই সরকার এসেছে। তারা দেশের কিছু রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন করার জন্য কিছু সংস্কার কর্মসূচি সামনে নিয়ে এসেছে, সংস্কার কমিশন তৈরি করেছে। সেই সংস্কারের প্রস্তাবগুলো আমরা যথাযথভাবে পর্যালোচনা, পর্যবেক্ষণ ও পরীক্ষা করেছি। আমরা দলের পক্ষ থেকে আমাদের যে মন্তব্য-মতামত সেটা আমরা সংস্কার কমিশনগুলোকে দিয়ে দিয়েছি। এবং এটা নিয়ে তারা আগামী দিনে আবার আমাদের সঙ্গে বসবেন। অন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গেও তারা বসবেন।’

তিনি আরও বলেন, ‘ছয়টি কমিশন হয়েছে, ছয়টি কমিশনেই আমরা আমাদের মতামত দিয়েছি। এরপরে সেগুলো নিয়ে আলোচনা হবে এবং যেগুলোতে মতের ঐক্য হবে সেগুলো সামনে নিয়ে নির্বাচন হবে।’

এ জাতীয় আরও খবর

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা

সাহাবুদ্দিনের বিরুদ্ধে আলাদা তদন্ত করবে না বাংলাদেশ ব্যাংক

বদির পরিকল্পনাতেই একরাম হত্যা: চিফ প্রসিকিউটর