চাঁদ দেখা গেছে, সৌদি আরবে ঈদ রোববার

news-image

নিউজ ডেস্ক : সৌদি আরবে ১৪৪৬ হিজরি সনের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। ফলে দেশটিতে ঈদুল ফিতর উদযাপিত হবে আগামীকাল রোববার (৩০ মার্চ)।

আজ (শনিবার) স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৪ মিনিটে (বাংলাদেশ সময় ৯টা ১৪ মিনিট) দেশটির সুপ্রিম কোর্টের এ সংক্রান্ত কমিটির বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করে মক্কা ও মদিনার নিয়মিত আপডেট দেওয়া ইনসাইড দ্য হারামাইন ফেসবুক পেজ।

মধ্যপ্রাচ্যের সংবাদ মাধ্যম গাল্ফ নিউজ এবং খালিজ টাইমসও জানিয়েছে একই তথ্য।

এর আগে দেশটির জ্যোতির্বিদ আব্দুল্লাহ আল খুদাইরি জানিয়েছিলেন, সুদাইরের চাঁদ দেখা কেন্দ্রে আজ (শনিবার) সূর্যাস্ত ৬টা ১২ মিনিটে। এর ৮ মিনিট পরে চাঁদও অস্ত যাবে। চাঁদ দেখা যাওয়ার সময় কম বা বেশি যাই হোক, আকাশ পরিষ্কার থাকলে তা দেখা সম্ভব।

অন্যদিকে খালিজ টাইমস ও গাল্ফ নিউজ জানিয়েছে, বাংলাদেশে ঈদ হবে সোমবার।

ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসও জানিয়েছে, বাংলাদেশে সোমবারই ঈদুল ফিতর উদযাপিত হবে। সূত্র হিসেবে তারা এক্সে দেওয়া ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রনোমি সেন্টারের পোস্টকে ব্যবহার করেছে।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি