সোমবার, ৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

নবীনগরে শহীদ পরিবারের হাতে তারেক রহমানের ঈদ উপহার

news-image

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার পূর্ব ইউনিয়নের বগডহর গ্রামের ছাত্রদল নেতা শাহিনুর   আওয়ামীলীগ  সরকারের কতৃক   নির্মম নির্যাতনের  শিকার হয়ে   শহীদ হয়েছিলেন। উক্ত শহীদ পরিবারের আরেক সন্তান শাহিনুরের ছোট ভাই নবীনগর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মেহেদী হাসানের হাতে তারেক রহমানের পাঠানো ঈদ উপহার তুলে দেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহবায়ক ও  নবীনগর উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট এম এ মান্নান।

দুপুরে অনুষ্ঠিত এই উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন সোহেল, মোরশেদ আলী খান, তন্ময়,পৌর বিএনপি সিনিয়র সহ-সভাপতি হাসিবুল হাদিস শাহিন, সাধারণ সম্পাদক মাসুদ রানা, ১নং যুগ্ন সাধারন সম্পাদক আবুল বাশার,সাংগঠনিক সম্পাদক শুকুর খান,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তোজাম্মেল হক বকুল, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জসিম উদ্দিন, উপজেলা সাবেক ছাত্রদল সভাপতি কাজী সুমন, তাঁতি দলের সভাপতি ইফতেখার মামুন প্রমূখ।

এর আগে নবীনগর এস আর জামে মসজিদে জুম্মার নামাজে উপস্থিত মুসল্লিদের সাথে কৌশল বিনিময় করে এডভোকেট এম এ মান্নান তার মনের ইচ্ছা প্রকাশ করে বলেন আমি আপনাদের কারো ভাই কারো বন্ধু কারো সন্তান, আমি আগামী দিনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন করার ইচ্ছা পোষণ করছি আপনার আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের নিকট দোয়া চাই।

আমার নেতা তারেক রহমানকেও আমি আমার মনের ইচ্ছার কথা জানিয়েছি।  আমার নেত্রী বেগম খালেদা জিয়া লন্ডনের চিকিৎসাধীন আছে আপনার আমার নেত্রীর জন্য দোয়া করবেন, পাশাপাশি আমার নেতা তারেক রহমান অতি শীঘ্রই দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন আমরা আমাদের নেতার শুভ আগমন উপলক্ষে উৎফুল্ল।

এ জাতীয় আরও খবর

গুলশান–বাড্ডা এলাকায় পাইপলাইন ক্ষতিগ্রস্ত, একাধিক এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ

জনপ্রশাসনের প্রতিটি পদই গুরুত্বপূর্ণ, কোনো পদই স্থায়ী নয়: তারেক রহমান

বুড়িমারী স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ, পশ্চিমবঙ্গ ভোট গণনার কারণে সীমান্তে কড়াকড়ি

দেশে কোরবানির পশুর পর্যাপ্ত সরবরাহ, আমদানির প্রয়োজন নেই: মন্ত্রী

নুসরাতের গেজেট ঠেকাতে মনিরার আবেদন, সিদ্ধান্তে অপেক্ষা আদালতের

বিএনপি নেতা আটকের প্রতিবাদে কুমিল্লায় থানা ঘেরাও, বাস টার্মিনাল অবরোধ

ট্রাফিক আইন ভাঙলে স্বয়ংক্রিয় নোটিশ, না মানলে পরোয়ানা

সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপির শপথ সম্পন্ন

জ্বালানি সংকট সামলাতে সংসদীয় বিশেষ কমিটির কাজ শুরু

এপ্রিলে রেমিট্যান্স ৩.১ বিলিয়ন ডলার ছাড়াল, বেড়েছে প্রবাহ

পুলিশের আরও ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

সংরক্ষিত আসনের সংসদ সদস্যদের শপথ আজ