রবিবার, ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

জহির-সিরাজের মুক্তির দাবীতে জেলা বিএনপির প্রতিবাদ সমাবেশ

haron shamolনির্দলীয় নিরপেক্ষ তত্ত্ববধায়ক সরকারের দাবীতে সারাদেশব্যাপী আন্দোলনের অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে রাজপথে আন্দোলন করাকালীন ফ্যাসিষ্ট বাকশালী আওয়ামীলীগ সরকারের ষড়যন্ত্রের শিকার সাবেক ভিপি ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জহিরুর হক খোকন, ও সাবেক জেলা ছাত্রদলের সভাপতি বর্তমান জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজসহ সকল গ্রেফতারকতৃ নেতৃবৃন্দের নিঃশর্ত মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহার এবং অযথা হয়রানীমূলক রিমান্ড আবেদনের প্রতিবাদে জেলা বিএনপি ও তার অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগ রবিবার দুপুর ৩টায় শহরের কাচারীপাড়স্থ পৌর মুক্তমঞ্চে এক বিশাল প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান আলহাজ্ব এডঃ হারুন আল রশিদের সভাপতিত্বে প্রধান বক্তা হিসাবে উপস্হিত ছিলেন সদর উপজেলা বিএনপি সভাপতি ইন্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। বিক্ষোভ  সমাবেশে আরও উপস্হিত ছিলেন বিএনপির সিনিয়র সহ সভাপতি ও সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি, জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ জিল্লুর রহমান, পৌর বিএনপির সভাপতি এডঃ সফিকুল ইসলাম, জেলা বিএনপি সহ সভাপতি এডঃ গোলাম সারওয়ার খোকন, দপ্তর সম্পাদক এ,বিএম মমিনুল হক, আবু শামীম মোঃ আরিফ, মাইনুল হোসেন চপল, মোঃ আজিম, জসিম উদ্দিন রিপন, যুবদলের আহ্বায়ক মোঃ মনির হোসেন, জেলা ছাত্রদলের সভাপতি শামীম মোল্লা প্রমুখ।

 

জেলা বিএনপির দপ্তর সম্পাদক এ,বিএম মমিনুল হক এবং প্রচার সম্পাদক নজির আহমেদের পরিচালানায় এ বিক্ষোভ সমাবেশে জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান আলহাজ্ব এডঃ হারুন আল রশিদ তার বক্তব্যে বলেন, “প্রধানমন্ত্রী আগুন নিয়ে খেলবেন না। গণতন্ত্রকে বিকশিত করতে দিন। ক্ষমতার লোভে আগুন নিয়ে খেলা জনগণ সহ্য করবে না। এ আগুন একবার লাগলে আর নিভবে না। প্রধান বক্তা সদর উপজেলা বিএনপি সভাপতি ইন্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল জহির সিরাজের অবিলম্বে মুক্তি দাবী করে বলেন, এ সরকার বিরোধী দলের উপর দমন নিপীড়ন চালাচ্ছে। নির্দলীয় নিরপেক্ষ তত্ত্ববধায়ক সরকার ব্যবস্হা ছাড়া এ দেশে কোন নির্বাচন হতে দেয়া হবে না ।

এ জাতীয় আরও খবর

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ

পুলিশ পদক প্রদান অনুষ্ঠান স্থগিত

সৌদি আরবে পৌঁছেছেন ৫০ হাজারের বেশি বাংলাদেশি হজযাত্রী

পুলিশকে কোনো ফ্যাসিবাদ যেন ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী

রাজারবাগে পুলিশ সপ্তাহ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আজ বিশ্ব মা দিবস: মায়ের প্রতি ভালোবাসা জানাতে বিশেষ দিন

ফতুল্লায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের ৫ জন দগ্ধ

আলিফ হত্যা মামলায় চিন্ময়ের জামিন নামঞ্জুর

পাকিস্তানে ভয়াবহ হামলায় নিহত ১৪ পুলিশ সদস্য

ওআইসি অনুষ্ঠানে যোগ দিতে তুরস্ক সফরে ক্রীড়া প্রতিমন্ত্রী

অর্থনীতিতেও গণতন্ত্র নিশ্চিতের ওপর জোর দিলেন অর্থমন্ত্রী

হামে মৃত ৩৫২ শিশুর পরিবারকে ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট