বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মুম্বাইয়ে দুর্ঘটনার কবলে ঐশ্বরিয়ার গাড়ি

news-image

ভারতের মুম্বাইয়ে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনের গাড়ি। বুধবার (২৬ মার্চ) মুম্বাইয়ের ব্যস্ততম সড়কে একটি বাস পেছন থেকে ধাক্কা দিলে ঐশ্বরিয়ার সম্প্রতি কেনা বিলাসবহুল গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়।

দুর্ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, মহারাষ্ট্র রাজ্য সড়ক পরিবহন করপোরেশনের একটি বাস পিছন থেকে ঐশ্বরিয়ার গাড়িতে ধাক্কা মারে।

ঐশ্বরিয়া রাইয়ের একাধিক বিলাসবহুল গাড়ি আছে। তার মধ্যে এটি ছিল তার গ্যারেজে সর্বশেষ সংযোজন। গাড়িটির আনুমানিক মূল্য প্রায় দেড় কোটি।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের খবরে বলা হয়েছে, দুর্ঘটনায় ঐশ্বরিয়ার গাড়িটির কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়। তবে দুর্ঘটনার সময় অভিনেত্রী গাড়িতে ছিলেন কি না সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

দুর্ঘটনার পর ভেতর থেকে বেরিয়ে এসে গাড়িটি দেখেন চালক। এ সময় আশপাশে ভিড় জমতে শুরু করলে লোকজনকে সরিয়ে দেয় আইনশৃঙ্খলা বাহিনী।

এ জাতীয় আরও খবর

আদ্-দ্বীনের শোকজের জবাবে আমরা সন্তুষ্ট নই, ‘গল্প-কাহিনি’ বেশি: সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী

বার কাউন্সিলের প্রথম রিভিউ বাতিলের সিদ্ধান্ত অবৈধ : হাইকোর্ট

পুলিশের জন্য ২১২টি ডাবল কেবিন পিকআপ কিনবে সরকার

ঐ জায়গা থেকে কখনো প্রেম হয়নি : অপু বিশ্বাস

আর বাকি একদিন: বিশ্বকাপের ‘গোল্ডেন রাজা’ মেসি

ব্যভিচারের মামলায় খালাস পেলেন নাসির-তামিমা

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ১৭৫ বাংলাদেশি শহীদ হয়েছেন : প্রধানমন্ত্রী

প্রাথমিক শিক্ষক নিয়োগ: ৪ মাসেও যোগদান হয়নি, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

বাজেটে কোন পণ্যের দাম কমতে বা বাড়তে পারে

তানিয়া বৃষ্টি জীবিত, সুস্থ আছেন – গুজবের অবসান

শিমুল বিশ্বাসের আহ্বান: ন্যায্য মজুরি ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে বৈশ্বিক সহযোগিতা জোরদার করা হোক

ঢাকায় আজ দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা