৪৬তম ও ৪৭তম বিসিএস পরীক্ষার সময়সূচি প্রকাশ

news-image

৪৬তম বিসিএস লিখিত পরীক্ষা আগামী ৮মে থেকে শুরু হবে বলে জানিয়েছে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন। এ ছাড়া আগামী ২৭ জুন ৪৭তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (MCQ Type) পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সোমবার (২৪ মার্চ) প্রতিষ্ঠানটি তাদের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

প্রতিষ্ঠানটির পরীক্ষা নিয়ন্ত্রক মাসুমা আফরীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তি বলা হয়েছে, ‘৪৬তম বি.সি.এস. এর লিখিত (আবশ্যিক বিষয়) পরীক্ষা আগামী ০৮.০৫.২০২৫ তারিখ থেকে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে। পরীক্ষার সময়সূচি, হলভিত্তিক আসন ব্যবস্থা ও সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ নির্দেশনাসমূহ যথাসময়ে বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে (http://bpsc.teletalk.com.bd) প্রকাশ করা হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ‘প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিতে পরবর্তীকালে যে কোনো সংশোধনের প্রয়োজন হলে তা সংশোধন করার অধিকার বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সংরক্ষণ করে।’

অন্যদিকে ৪৭তম বিসিএস প্রিলিমিনারী পরীক্ষার প্রিলিমিনারি টেস্টের (MCQ Type) তারিখও ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি।

এ বিষয়ে প্রতিষ্ঠানটির পরীক্ষা নিয়ন্ত্রক মাসুমা আফরীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘৪৭তম বি.সি.এস. পরীক্ষা-২০২৪ এর প্রিলিমিনারি টেস্ট (MCQ Type) আগামী ২৭ জুন ২০২৫ তারিখ, শুক্রবার সকাল ১০.০০ মিনিট থেকে দুপুর ১২.০০ মিনিট পর্যন্ত ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে। পরীক্ষার হল, আসন ব্যবস্থা এবং সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ নির্দেশনাসমূহ যথাসময়ে কমিশনের ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে (http://bpsc.teletalk.com.bd) প্রকাশ করা হবে। প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিতে পরবর্তীকালে যে কোন সংশোধনের প্রয়োজন হলে তা সংশোধন করার অধিকার বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সংরক্ষণ করে।’

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি