,

আদাবরে ৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত গ্রেফতার

news-image

নিজস্ব প্রতিবেদক : সারাদেশে ধর্ষণের বিরুদ্ধে অব্যাহত বিক্ষোভ-প্রতিবাদের মধ্যেই রাজধানীর আদাবরে পাঁচ বছরের এক কন্যাশিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এ অভিযোগে অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে ডিএমপির আদাবর থানা পুলিশ।

গ্রেফতার যুবকের নাম মাইনুদ্দিন (২৯)। শনিবার (২২ মার্চ) তাকে রাজধানীর আদাবর এলাকা থেকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাকারিয়া জানান, আদাবরে পাঁচ বছরের এক কন্যাশিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাইনুদ্দিন নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে। শিশুটির বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মাইনুদ্দিনকে আসামি করে এজাহার দায়ের করেছেন।

এ বিষয়ে ভুক্তভোগী শিশুটির বাবা বলেন, আসামি মাইনুদ্দিন আমাদের একই এলাকার বাসিন্দা। গত ২১ মার্চ বিকেলে ৪টার দিকে আমার পাঁচ বছরের মেয়েকে ফুসলিয়ে মাইনুদ্দিন তার বাসায় নিয়ে যায়। এরপর তাকে ধর্ষণের চেষ্টা করে। তবে মেয়েটি কান্নাকাটি করলে আসামি মাইনুদ্দিন ছেড়ে দেয়। তখন মেয়েটি কান্না করতে করতে বাসায় ফিরে আসে।

তিনি বলেন, ২২ মার্চ সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে মাইনুদ্দিন আমাদের বাসার সামনে এলে মেয়েটি তাকে দেখে কান্নাকাটি শুরু করে। তখন আমি ও আমার স্ত্রীর কাছে মেয়েটি ঘটনা জানায়।

এরপর সেখানে জিজ্ঞাসাবাদ করলে অভিযুক্ত মাইনুদ্দিন অসংলগ্ন কথা বলতে থাকেন। তখন তাকে আটক করে পুলিশকে খবর দেওয়া হয়।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড