,

আরেকটি ১/১১ হতে দেওয়া হবে না: নাহিদ ইসলাম

news-image

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগকে পুনবার্সনের চেষ্টা করলে কঠোরভাবে দমন করা হবে, বাংলাদেশে আরেকটি ১/১১ হতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

শনিবার (২২ মার্চ) সন্ধ্যায় রাজধানীর বকশিবাজারে জাতীয় নাগরিক পার্টি- এনসিপির লালবাগ জোনের ইফতারে তিনি একথা বলেন।

আওয়ামী লীগকে পুনর্বাসনের সুযোগ নেই জানিয়ে তিনি বলেন, বাংলাদেশে আরেকটি ১/১১ হতে দেওয়া হবে না। বাংলাদেশে বিরাজনীতিকরণের ষড়যন্ত্র করা হচ্ছে, এদেশে কোনো বিরাজনীতিকরণ হতে দেওয়া হবে না।

তিনি বলেন, প্রতিষ্ঠান নয় দলীয়করণে জড়িত ব্যক্তিদের শাস্তির আওতায় আনতে হবে। রাজনৈতিক শূন্যতা তৈরি হওয়ায় এর আগেও সামরিক শাসন জারি হয়েছিল, যা কাম্য নয়। জনগণ রাষ্ট্রের মালিক, তাদের রাষ্ট্রের মালিকানা বুঝিয়ে দেওয়ার বন্দোবস্ত হচ্ছে।

রাষ্ট্রের বিভিন্ন জায়গায় এখনো ফ্যাসিবাদের দোসররা বসে আছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি৷

 

এ জাতীয় আরও খবর

হরমুজে মার্কিন সাবমেরিন আটকের দাবি ইরানের

বাঁধনের ওপর হামলাকারীদের বিচার চায় এনসিপি

গ্যাস সংকট দ্রুত কাটবে, বললেন রিজভী

ভর্তুকি নেই, নিম্নমানের খাবারে ভোগান্তি বেরোবি শিক্ষার্থীদের

পলিথিন বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর যেসব এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

স্ত্রীর পরকীয়ার অভিযোগ, বিচারের আশায় স্বামী

ফ্যাসিস্টের থেকে মুক্তি মিললেও মূল্য দিতে হয়েছে অনেক: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদে সম্মানসূচক শব্দ ব্যবহারে নিষেধাজ্ঞা

আশুলিয়ায় ট্রিপল হত্যার কারণ জানাল পিবিআই

তিন বিচারকের বিরুদ্ধে অভিযোগ, আদালত বর্জন আইনজীবীদের

বাংলাদেশ থেকে ১০ হাজার শ্রমিক নেবে ওমান