,

কসবায় দুর্ধর্ষ ডাকাত সোহাগ গ্রেপ্তার

news-image

কসবা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় শুক্রবার ৭ আগস্ট দুপুরে অভিনব কায়দায় পুলিশ দুর্ধষ ডাকাত সোহাগ সরকার (২৮)কে গ্রেপ্তার করেছে। সোহাগ দুর্ধর্ষ ডাকাত বলে পুলিশ সূত্রে জানা যায়। তার বিরুদ্ধে আইনমন্ত্রী আনিসুল হকের বাড়ির ডাকাতির মামলাসহ কমপক্ষে ৪টি ডাকাতির মামলা রয়েছে।
গ্রেপ্তারকৃত সোহাগ সরকার কসবা উপজেলার কায়েমপুর ইউনিয়নের কামালপুর গ্রামের সুলতান সরকারের ছেলে। সোহাগ থানা হাজতে রয়েছে। শনিবার সকালে সাত দিনের রিমান্ড চেয়ে ব্রাহ্মণবাড়িয়া বিচারিক হাকিমের আদালতে পাঠানো হবে।
পুলিশ সূত্রে জানা গেছে; সোহাগ সরকার পুলিশের তালিকাভূক্ত দুর্ধর্ষ ডাকাত। পুলিশ তাকে গ্রেপ্তারের অভিযান চালিয়ে ব্যর্থ হয়। শুক্রবার দুপুরে পুলিশ ছদ্মবেশে লুঙ্গি পড়ে কামালপুর ও আশ-পাশের গ্রামে অভিযান চালায়। দুপুরে মইনপুর বাজার থেকে সোহাগ বাড়ি ফেরার পথে তাকে আটক করেন।
কসবা থানার উপ-পরিদর্শক (এস.আই) মো. মজিবুর রহমান বলেন; সোহাগ দুর্ধর্ষ ডাকাত। তার বিরুদ্ধে আইনমন্ত্রী আনিসুল হকের বাড়ির ডাকাতির মামলাসহ কমপক্ষে ৪টি ডাকাতির মামলা রয়েছে।


 

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে