,

সচিবালয়ে আউটসোর্সিং কর্মীদের জন্য হচ্ছে নতুন নীতিমালা

news-image

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ সচিবালয়ে কর্মরত আউটসোর্সিং কর্মীদের জন্য নতুন নীতিমালা প্রণয়নের কাজ শুরু করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়৷ নতুন এ নীতিমালা অনুযায়ী কোনও ঠিকাদারী প্রতিষ্ঠান চাইলেই একজন কর্মীকে বাদ দিতে পারবে না৷

শুক্রবার (২১ মার্চ) গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে৷

এর আগে আউটসোর্সিং কর্মীদের বেতন ভাতাদি যথাসময়ে পরিশোধ না করা এবং পরিপূর্ণ বেতন না দেওয়ায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়৷

দায়িত্বশীল সূত্রে জানা গেছে, আউটসোর্সিং খাতে বিভিন্ন সময়ে বিভিন্ন জনের সুপারিশ এবং এককালীন ৫০ হাজার থেকে ৩ লাখ টাকা পর্যন্ত ঘুষ নিয়ে নিয়োগ দিত ঠিকাদারী প্রতিষ্ঠানগুলো৷ এছাড়া নির্ধারিত কর্মঘণ্টার বাইরে কাজ করালেও তাদের পারিশ্রমিক দেওয়া হতো না৷ কর্মীদের মূল বেতনও যথাযথভাবে দেওয়া হতো৷ ফলে বিষয়টি আমলে নিয়ে নতুন কিছু নিরাপত্তা বেস্টনি তৈরী করা হচ্ছে৷

নতুন এ নীতিমালায় চাইলেই একজন ঠিকাদার কোনও কর্মীকে বাদ দিতে পারবেন না৷ বেতনের ক্ষেত্রে সচ্ছতা আনতেও কর্মীদের ডিজাটাল পেমেন্ট সিস্টেমে নিয়ে আসা হচ্ছে৷

সূত্র আরও জানিয়েছে, ধীরে ধীরে এই সেফটি বিধানগুলো সারাদেশের আউটসোর্সিং কর্মীদের জন্য দেওয়া হবে৷ যাতে ঠিকাদার হুট করেই তাদের বাদ দিতে না পারে৷

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড