সোমবার, ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকায় আ.লীগের মিছিলের চেষ্টা, ৩ জনকে গণপিটুনি

news-image

রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের ব্যানার নিয়ে মিছিলের চেষ্টকালে ধাওয়া দিয়ে ৩ জনকে আটক করে বিএনপির নেতাকর্মীরা। পরে আটক ৩ জনকে গণপিটুনি দিয়ে মোহাম্মদপুর থানা পুলিশের হাতে তুলে দেয় তারা।

আটক তিনজন হলেন- লাবনী চৌধুরী (৩৫), সিরাজুল (৪৫) ও রাজু (৩০)। এর মধ্যে লাবনী যুব মহিলা লীগের কেন্দ্রীয় সদস্য। বাকিদের দলীয় পদবি জানা যায়নি।

জানা গেছে, শুক্রবার ইফতারের পরপরই ধানমন্ডি ২৭ নম্বর রাস্তায় আওয়ামী লীগের ১৫-২০ জনের একটি মিছিল বের হয়। পুলিশ জানায়, মিছিলটি ছত্রভঙ্গ করে দেয় বিএনপির নেতাকর্মীরা। এ সময় তারা ৩ জনকে আটক করে পুলিশে দেয়।

মোহাম্মদপুর থানার ডিউটি অফিসার এসআই শামিম রেজা বলেন, প্রাথমিকভাবে যতটুকু জেনেছি, আওয়ামী লীগের ২০-৩০ জনের একটা মিছিল ধানমন্ডি ২৭ নম্বর রাস্তা দিয়ে যাচ্ছিল। এ সময় বিএনপির লোকজন ধাওয়া দিয়ে তিনজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে।

তিনি বলেন, তাদের জিজ্ঞাসাবাদ চলছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

এ জাতীয় আরও খবর

প্রথম ভালোবাসা কি ভোলা যায় : কেয়া পায়েল

‘২৬ জন মেসিকে’ নিয়ে আর্জেন্টিনার বিপক্ষে লড়বে মিশর

মিশর ম্যাচের আগে স্বস্তির খবর পেল আর্জেন্টিনা

ডে কেয়ার সেন্টার দেশ গঠনের ভিত্তি: জুবাইদা রহমান

গাজার শাসনভার ছাড়ার ঘোষণা হামাসের

প্রধানমন্ত্রীর কাছে বিচার চাইলেন চিত্রনায়িকা

চক্ষু স্বাস্থ্য নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আইএপিবি প্রধানের সাক্ষাৎ

গ্রামে লোডশেডিং মূলত কারিগরি কারণে: বিদ্যুৎমন্ত্রী

ফুলবাড়ীয়া মার্কেটে দখল ও চাঁদাবাজির অভিযোগ

মাকে নির্যাতনের জেরে রুবেলকে হত্যা, গ্রেপ্তার ৪ ভাই

সৌদি সফরে প্রধানমন্ত্রীর প্রতি ক্রাউন প্রিন্সের আমন্ত্রণ

কিশোরগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ৩