শুক্রবার, ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

মালয়েশিয়ায় ৫১ বাংলাদেশি আটক

news-image

ভুয়া কাগজপত্র ও কর্তৃপক্ষকে ফাঁকি দেওয়ার অভিযোগে ৫১ জন বাংলাদেশিকে প্রবেশ করতে দেয়নি মালয়েশিয়া। গত বৃহস্পতিবার (২০ মার্চ) দেশটির কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে হোটেল বুকিংয়ের নকল কাগজ ও ইমিগ্রেশন ফাঁকি দেওয়ার চেষ্টা করলে তাদের আটক করে কর্তৃপক্ষ। মালয়েশিয়ার সংবাদমাধ্যম দ্য স্টার এ খবর জানিয়েছে।

মালয়েশিয়ার সীমান্ত নিয়ন্ত্রণ ও নিরাপত্তা সংস্থা (একেপিএস) জানিয়েছে, বিমানবন্দরে আগত যাত্রীদের মধ্য থেকে এলোমেলোভাবে ৬৭ জনকে তল্লাশি করার সিদ্ধান্ত নিয়েছিল তারা। তার মধ্যে ৫১ জনই কোনো না কোনো অপরাধ করেছে। তাদের মধ্যে কয়েকজন কর্মকর্তাদের চোখ এড়ানোর আশায় এদিক-ওদিক ঘুরে বেড়াচ্ছিল।

একেপিএস আরও বলেন, কয়েকজন তো ইমিগ্রেশন ফাঁকি দিয়ে বিমানবন্দর ত্যাগের চেষ্টা করে। ফলে তাদের মালয়েশিয়ায় আগমনের আসল কারণ নিয়ে শঙ্কায় পড়ে যায় কর্তৃপক্ষ।

ইমিগ্রেশন অফিসারদের থেকে দৌড়ে পালানোর চেষ্টাও করেছেন কয়েকজন। অবশ্য তাদের ধরা হয়েছে।
আটক ব্যক্তিদের কাছে বিভিন্ন রকম ভুয়া কাগজপত্র পাওয়া গেছে বলে জানিয়েছে একেপিএস। মালয়েশিয়ায় আগমনের সঠিক উদ্দেশ্য ব্যাখ্যা করতেও তারা ব্যর্থ হয়েছে।

একেপিএসের বিবৃতিতে বলা হয়েছে, আটক ব্যক্তিদের অনেকে স্বীকার করেছেন, তাদের প্রধান উদ্দেশ্য ছিল একটি চাকরি জোটানোর চেষ্টা করা।

পরবর্তী ফ্লাইটে আটক ৫১ ব্যক্তিকে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছে একেপিএস।

 

এ জাতীয় আরও খবর

সাবেক প্রতিমন্ত্রী বিএনপি নেতা হারুন আল রশিদ আর নেই

হারিয়েই গেলেন সাহারা

সবার আগে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো

সংসদে উত্তেজনা ছড়াল ওভেন ওয়াশিং মেশিন মামুনুল হক আর মুতা বিয়ে ইস্যু

নিজের দেড় মাসের সন্তানকে ২৫ হাজারে বিক্রি করে দিলেন বাবা

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিতে ১৪৪ ধারা জারি

মাছ-মুরগি আগের দামে, সবজিতে কিছুটা স্বস্তি

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে বন্দুক হামলা, নিহত ৩৫

শুল্ক বৃদ্ধিতে বেনাপোল দিয়ে মাছ আমদানি প্রায় বন্ধ

জাবি ছাত্রদলে নতুন কমিটি ঘিরে পদপ্রত্যাশীদের তৎপরতা

স্ত্রীর মৃত্যুর মামলায় কারাগারে অভিনেতা আলভী

গোল্ড কাপে ২২ লাখ শিক্ষার্থী, লক্ষ্য ৫০ লাখ