,

গাজায় ৭২ ঘণ্টায় নিহত প্রায় ৬০০

news-image

ইসরায়েলি সামরিক বাহিনী গাজা উপত্যকার দক্ষিণ দিকের রাফাহ শহরের শাবৌরা এলাকায় বৃহস্পতিবার স্থল অভিযান চালিয়েছে। একইসঙ্গে উত্তর দিকের বেইত লাহিয়াতেও হামলা করেছে।-খবর আল জাজিরার।

মঙ্গলবার ইসরায়েল গাজায় নতুন করে ব্যাপক আকারে বোমাবর্ষণ শুরু করে। এর মধ্যেই নতুন করে স্থল হামলা চালানো হলো। গাজার তথ্য অফিস জানায়, ইসরায়েলের হামলায় গত ৭২ ঘণ্টায় অন্তত ৫৯১ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

হাসপাতাল সূত্রগুলো বলছে, ইসরায়েলের বিমান হামলা ও স্থল অভিযানের তীব্রতার সঙ্গে সঙ্গে নিহতের সংখ্যাও বাড়ছে।

এদিকে ইউরোপীয় ইউনিয়নের নেতারা গাজায় যুদ্ধবিরতি ভঙ্গের নিন্দা জানিয়েছেন। এক বিবৃতিতে তারা যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি সংক্রান্ত চুক্তি পুরোপুরি কার্যকর করার আহ্বান জানান।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ গাজায় ইসরায়েলের নতুন হামলায় সমর্থন জানিয়েছেন। এক্স হ্যান্ডলে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, হামাসের হাত থেকে নিজের জনগণকে রক্ষা করার পূর্ণ অধিকার ইসরায়েলের রয়েছে।  যুদ্ধবিরতি ভঙ্গের পর হামাস প্রথমবারের মতো ইসরায়েলের দিকে রকেট ছুড়েছে। আর ইয়েমেনের হুতি বিদ্রোহীরা জানিয়েছে, যে তারা তেল আবিবের দক্ষিণে একটি সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ইসরায়েলের যুদ্ধের ফলে এ পর্যন্ত অন্তত ৪৯ হাজার ৬১৭ ফিলিস্তিনি নিহত এবং এক লাখ ১২ হাজার ৯৫০ জন আহত হয়েছেন।

গাজার সরকারি তথ্য অফিস তাদের হালনাগাদ পরিসংখ্যানে জানায়, নিহতের সংখ্যা ৬১ হাজার ৭০০ ছাড়িয়েছে, কারণ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া হাজারো ফিলিস্তিনিকেও মৃত বলে ধরে নেওয়া হচ্ছে।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় সশস্ত্র গোষ্ঠী হামাস। এরপর গাজায় ইসরায়েল যুদ্ধ শুরু করে।

এ জাতীয় আরও খবর

১৪ বছরেও শেষ হয়নি ঢাকা-টঙ্গী রেল প্রকল্প

এআই দিয়ে ভুয়া সংবাদ, ২৯ ক্লড অ্যাকাউন্ট বন্ধ

জনগণের অধিকার আদায়ে রাজপথে নেমেছি: শফিকুর রহমান

দেশ পুনর্গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাক্ষ্যের আগে হুমকি, প্রলোভনের অভিযোগ

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

ফুলবাড়ীতে পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত : সভাপতি রতন-সম্পাদক আনন্দ নির্বাচিত

ইন্দোনেশিয়ায় ৬.৬ মাত্রার ভূমিকম্প

মার্চের মধ্যে উদ্বোধন হবে পদ্মা ব্যারেজ

মুগদা হাসপাতালে অনিয়ম নিয়ে কঠোর হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর

গাজীপুরের যেসব এলাকায় ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রধানমন্ত্রী