রবিবার, ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগরে বিদ্যুত স্পৃষ্টে তাছলিমা বেগম নামে এক গৃহবধূর মৃত্যু

news-image

আকতার হোসেন ভূইঁয়া, নাসিরনগর : নাসিরনগরে বিদ্যুত স্পৃষ্টে তাছলিমা বেগম নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা চাপরতলা ইউনিয়নের চাপরতলা গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত তাছলিমা চাপরতলা গ্রামের আহাদ মিয়ার মেয়ে। তার স্বামীর বাড়ি হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়ায়। নিহত তাছলিমা দুই শিশু সন্তান রয়েছে ।পরিবার ও স্থানীয় সূত্র জানায়, সম্প্রতি তাছলিমা চাপরতলা বাবার বাড়িতে বেড়াতে আসেন । ঘটনার দিন উঠানের উপর ঝুলন্ত তারে ভেজা কাপড় শুকাতে দিতে যান তাছলিমা। এমন সময়  তারে থাকা বিদ্যুৎস্পৃষ্ট হয় । পরে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

চাপরতলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফয়েজ উদ্দিন ভূইয়া ঘটনার সত‍্যতা নিশ্চিত করে জানান , তাছলিমা বাবার বাড়িতে বেড়াতে এসেছিলেন। কাপড় শুকাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মারা যান। তার ২টি শিশু সন্তান রয়েছে।

এ জাতীয় আরও খবর

জিসান খান শুভর ‘নিদয়া’

স্বাস্থ্য খাতের পরিস্থিতিকে ডিজাস্টার বললেন ডা. শফিক

মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে

জ্বালানি সংকটে নাজেহাল রাজধানীবাসী, পাম্পের তেল চলে যাচ্ছে খোলা বাজারে

বায়ুদূষণে আজও শীর্ষ তালিকায় ঢাকা, বাতাস ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে

সড়ক দুর্ঘটনা কমাতে চালকদের জন্য বিনামূল্যে প্রশিক্ষণ দেবে সরকার

কৃষি ও শিল্পখাতে বাংলাদেশ-চীন সহযোগিতার নতুন সম্ভাবনা

গাবতলী খেলার মাঠ দখলমুক্ত করার উদ্যোগ, জানালেন ক্রীড়া প্রতিমন্ত্রী

মেসির জোড়া গোলে নাটকীয় জয় ইন্টার মায়ামির

গভীর রাত পর্যন্ত দলীয় কাজে ব্যস্ত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

তেলের দাম সামান্য সমন্বয়, বলছেন জ্বালানি মন্ত্রী

জ্বালানি তেলের দাম বৃদ্ধিতেও পাম্পে দীর্ঘ লাইন