,

যে ভুলে ক্ষয় করছি মেরুদণ্ডের হাড়

news-image

আমাদের শরীরের অনেক বেশি গুরুত্বপূর্ণ একটি অংশ হল মেরুদণ্ড। সোজা হয়ে দাঁড়ানো, হাঁটা-চলা করা এবং ভার বহনে তার ভূমিকা সবচেয়ে বেশি। মেরুদণ্ডের কোনো সমস্যা হলে জীবিত থাকবো ঠিকই কিন্তু তা হবে শুধুই জড় পদার্থের মতো বেঁচে থাকা। অথচ নিজেরাই গুরুত্বপূর্ণ এই অংশের ক্ষতি করে চলেছি নিরবে। বেখেয়ালে করা কিছু ভুল মেরুদণ্ডের হাড় ক্ষয় করে দিচ্ছে মারাত্মকভাবে। তাই প্রতিদিনের করা সে ভুল সম্পর্কে আমাদের সচেতন থাকা জরুরি। যেমন-

সঠিকভাবে চেয়ারে না বসা

সঠিকভাবে চেয়ারে না বসার কারণে মেরুদণ্ডের ওপর অনেক বেশি চাপ পড়ে। এতে মেরুদণ্ডের ওপর অনেক বেশি চাপ পড়ে। একাধানে এমন চাপ সহ্য করতে না পেরে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয় মেরুদণ্ডের হাড়।

হঠাৎ মেরুদণ্ড বাঁকানো

অনেকের অভ্যাস আছে, দীর্ঘক্ষণ বসে থাকার পরে হঠাৎ আড়মোড়া ছাড়তে মেরুদণ্ড বাকিয়ে নেন। দেহের আড়ষ্ঠতা ভাঙতে হুট করেই মেরুদণ্ডের ওপর এমন চাপ অনেক বেশি ক্ষতিকর। এতে খুব দ্রুত হাড় ক্ষয়ে যেতে পারে। খুব বেশি ভঙ্গুর হয়ে যায় ক্ষয়ে যাওয়া সে হাড়।

ভারী জিনিস তোলা

সোজা হয়ে দাঁড়ানো থেকে কোমর বাঁকা করে নিচু হয়ে মেঝে থেকে ভারী জিনিস তোলার মতো কাজ আমরা অনেকেই করি। এই অভ্যাস মেরুদণ্ডের জন্য মারাত্মক ক্ষতিকর। এই কাজটি করা মোটেও উচিৎ নয়। ভারী জিনিস তোলার ক্ষেত্রে আগে কিছু সময় দেহে শীথিলতা এনে নিতে হবে।

বিছানায় আধশোয়া হয়ে থাকা

বই পড়া বা ল্যাপটপ চালানোর সময় দীর্ঘক্ষণ বিছানায় আধ শোয়া হয়ে থাকতে হয়। এতে আমাদের মেরুদণ্ডের ক্ষতি করে অনেক। এছাড়াও সোফায় শুয়ে শুয়ে টিভি দেখার অভ্যাসটিও খুবই খারাপ।

একটানা বসে বা দাড়িয়ে থাকা

একইভাবে অনেকক্ষণ থাকা আমাদের মেরুদণ্ডের জন্য অনেক ক্ষতিকর। একটানা বসে থাকা বা একটানা দাঁড়িয়ে থাকা দুটোই মেরুদণ্ডের ওপর অনেক চাপ ফেলে। তাই ২০ মিনিট পরপর অবস্থান পরিবর্তন করা উচিৎ।

পুরাতন ম্যাট্রেস ব্যবহার

আমাদের ঘুমানোর বিছানাটি যদি আরামদায়ক না হয়, তবে মেরুদণ্ডে ব্যথা হবেই। খাটে ব্যবহৃত ম্যাট্রেস ৮ থেকে ১০ বছরের পুরাতন হলেও অনেকে তা পরিবর্তন করেন না। বেশি সময় পার হয়ে গেলে ব্যবহৃত ম্যাট্রেস অতিরিক্ত শক্ত বা নরম হয়ে যায়। এমন বিছনিায় প্রতিরাতে শোয়ার কারণে বাঁকিয়ে থাকা মেরুদণ্ড একসময় ভঙ্গুর হয়ে পড়ে।

ভারী ব্যাগ বহন করা

একটানা ভারী ব্যাগ বহন করলেও মেরুদণ্ডে ব্যথা হতে পারে। বিশেষ করে এক কাধে ভারী ব্যাগ বহন করার অভ্যাস তৈরি হলে, তা আমাদের মেরুদণ্ডের ভারসাম্য নষ্ট করে দেয়। তাই মেরুদণ্ডের সুস্থতায় ব্যাগ হালকা রাখার চেষ্টা করতে হবে।

হাই হিল পরার অভ্যাস

অতিরিক্ত হাই হিল পরার কারণে মেয়েদের মেরুদণ্ডে ব্যথা হতে পারে। উচু হিল পরলে দেহের হাড়ের জোড়া গুলোতে চাপের সৃষ্টি হয়।এতে ব্যথার জন্ম নেয়। কিন্তু অনেক মেয়েই এই ব্যাপারটি অবহেলায় এড়িয়ে চলেন।

মানসিক চাপ

এক গবেষণায় দেখা গেছে, যারা সহজেই ক্ষমা করে দিতে পারে, তাদের মানসিক চাপজনিত রোগে কম হয়। তাদের মাঝে হতাশা, রাগ, শারীরিক ব্যথাও কম হয়। কিন্তু যারা তা না পারেন তাদের অবস্থা হয় বিপরীত। আমাদের মনের আবেগ আর মানসিক অবস্থার প্রভাব দেহের মাংসপেশিতেও পড়ে। যা থেকে সৃষ্টি হতে পারে পিঠে ব্যথা।

স্বাস্থ্যসম্মত জীবন যাপন করতে হলে আমাদের অবশ্যই সচেতন হতে হবে। তাই শারীরিক অবস্থা ভালো রাখতে সুস্থ সুন্দর জীবনধারা মেনে চলা প্রয়োজন।

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ