,

গুলশানে দুর্বৃত্তের গুলিতে নিহত ১

news-image

ঢামেক প্রতিবেদক : রাজধানীর গুলশানের পুলিশ প্লাজার সামনে দুর্বৃত্তের গুলিতে সুমন (৩৫) নামে একজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২০ মার্চ) রাতে এ ঘটনা ঘটে। পরে রাত ১১টায় গুলিবিদ্ধ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ইন্টারনেট ব্যবসায়ী সুমন গুলশানের পুলিশ প্লাজার সামনে দিয়ে হেঁটে যাওয়ার সময় ৫ থেকে ৬ জন দুর্বৃত্ত তার বুকে পেটে এবং মাথায় গুলি করে ফেলে চলে যায়। পরে তাকে উদ্ধার করে রাত ১১টার দিকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহটি বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

মো. ফারুক আরও বলেন, ইন্টারনেট ব্যবসা নিয়ে দ্বন্দ্বের কারণে এই হত্যাকাণ্ড ঘটতে পারে। তার বাড়ি রংপুর জেলার মিঠাপুকুর থানা এলাকায়। সে বর্তমানে মহাখালী টিবি গেট এলাকায় থাকতেন।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড