দেশি ৯৬ পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন বাতিলের সিদ্ধান্ত ইসি কমিটির

news-image

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগ সরকারের আমলে নিবন্ধিত ৯৬টি দেশি নির্বাচন পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট কমিটি। তবে নিবন্ধন পেতে নতুন করে আবেদন করতে পারবে বাদ পড়া সংস্থাগুলোও।

বৃহস্পতিবার (২০ মার্চ) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইসি কমিটির বৈঠক শেষে নিজ কার্যালয়ে এসব তথ্য জানান নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার।

তিনি জানান, স্বচ্ছ, নিরপেক্ষ ও নজিরবিহীন নির্বাচন করতেই সার্বিক প্রস্তুতি নিচ্ছে ইসি। এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য পর্যবেক্ষক নীতিমালা ও রাজনৈতিক দল নিবন্ধনসহ পাঁচটি বিষয় নিয়ে ইসি আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে বৈঠক করেন সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তারা।

ভোটকেন্দ্র স্থাপন প্রসঙ্গে ইসি আনোয়ারুল ইসলাম বলেন, ‘ভোটকেন্দ্র স্থাপনে ডিসি-এসপিদের নিয়ে করা আগের কমিটি থাকছে না। এ বিষয়ে কমিটির পরিকল্পনা হলো নির্বাচন কর্মকর্তাদের নতুন কমিটি করে ভোটকেন্দ্র স্থাপন করা।’

দল নিবন্ধনের বিষয়ে আদালতের রুলের আদেশ নিয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, ‘দল নিবন্ধন রুলের আদেশ এখনো আমরা পাইনি। পেলে সে বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে। ঈদের আগেই রাজনৈতিক দলের নিবন্ধন এবং পর্যবেক্ষক সংস্থা নিয়ে সিদ্ধান্ত জানানো হবে।’

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি