আরসা প্রধানসহ গ্রেপ্তার ১০ জন রিমান্ডে

news-image

নারায়ণগঞ্জ প্রতিনিধি : মায়ানমারের রোহিঙ্গাদের সশস্ত্র বিদ্রোহী সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (এআরএসএ বা আরসা) প্রধানসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। পরে আদালত তাদের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মঙ্গলবার (১৮ মার্চ) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ভূমিপল্লী আবাসিক এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে আরসার প্রধানসহ ছয়জনকে গ্রেপ্তার করে র‌্যাব।

একইদিন ময়মনসিংহে আরেক অভিযানে তিন নারীসহ চারজনকে গ্রেপ্তার করা হয়।

পরে দুপুরে পৃথক দুটি মামলায় তাদের জিজ্ঞাসাবাদের জন্য নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মঈনুদ্দিন কাদিরের আদালতে হাজির করা হলে আদালত আসামিদের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- আরসার প্রধান আতাউল্লাহ আবু আম্মার জুনুনী ওরফে আতাউল্লাহ (৪৮), মোস্তাক আহাম্মদ (৬৬), মনিরুজ্জামান (২৪), সলিমুল্লাহ (২৭), মোসা. আসমাউল হোসনা (২৩), মো. হাসান (১৫), মো. আসমত উল্লাহ (২৪), মো. হাসান (৪৩), মোসা. শাহিনা (২২) এবং মোসা. সেনোয়ারা (১৭)।

পুলিশ জানায়, র‌্যাব-১১-এর পৃথক দুটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহের নতুন বাজার গার্ডেন সিটিতে এবং নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ভূমিপল্লীতে দুটি অভিযান পরিচালনা করে। এ সময় নাশকতার পরিকল্পনার অভিযোগে তিন নারীসহ ১০ সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে নগদ ২১ লাখ ৩৯ হাজার ১০০ টাকা, একটি ধারালো ছুরি জব্দ করে র‌্যাব। পরে সিদ্ধিরগঞ্জ থানায় তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী ও অবৈধ অনুপ্রবেশ আইনে দুটি মামলা করে র‌্যাব।

নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক কাইউম খান জানান, মামলার তদন্তকারী কর্মকর্তা সিদ্ধিরগঞ্জ থানার এসআই মো. শাহাদাত হোসেন আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য দুটি মামলায় ১০ দিনের রিমান্ডের আবেদন করে। আদালত শুনানি শেষে দুই মামলায় পাচঁ দিন করে মোট ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি