বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইত্যাদি’র মঞ্চে একঝাঁক প্রিয় মুখ

news-image

বিনোদন ডেস্ক : টেলিভিশন কিংবা ইউটিউবে প্রচারিত নাটকে নিয়মিত দেখা মেলে অভিনেত্রী সাফা কবির, সাদিয়া আয়মান, সামিরা খান মাহি ও পারসা ইভানাকে। এবার একসঙ্গে তাদের দেখা যাবে নাচতে। ঈদ উপলক্ষ্যে নির্মিত ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র নাচের আয়োজনেই মঞ্চ মাতাবেন জনপ্রিয় এই চার মুখ।

জানা গেছে, সম্প্রতিই তাদের নিয়ে নাচের শুটিং সম্পন্ন হয়েছে। ইত্যাদির নির্মাতা হানিফ সংকেত জানান, এবার একটি ভিন্ন আঙ্গিকের নাচের আয়োজন করা হয়েছে, যেখানে দেখা যাবে নাটকের এই চার অভিনেত্রীকে। তাদের সঙ্গে থাকছেন একদল নৃত্যশিল্পী। আর আয়োজনটি পরিচালনা করেছেন ইভান শাহরিয়ার সোহাগ।

নির্মাতা প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশন জানায়, নাচটিকে প্রাণবন্ত করতে শিল্পীরা অক্লান্ত পরিশ্রম করেছেন। নিয়মিত মহড়াও দিয়েছেন। অংশগ্রহণকারী সবাই ছিলেন অত্যন্ত আন্তরিক। এ ধরনের নতুন আয়োজনে অংশ নিতে পেরে শিল্পীরাও আনন্দিত।

ঈদের পরদিন রাত ৮টার বাংলা সংবাদের পর প্রচারিত হবে ইত্যাদি। ম্যাগাজিন অনুষ্ঠানটি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন।

এ জাতীয় আরও খবর

প্রাথমিক বিদ্যালয়ে যুক্ত হচ্ছে ‘শিল্প ও সংস্কৃতি’ বই

হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, সন্দেহজনক আক্রান্ত ৯৪৫

সরকার ১১ লাখ ৫০ হাজার মেট্রিক টন জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে

শূন্য পদে নিয়োগ দ্রুত শুরু হবে: প্রধানমন্ত্রী

টিকার অভাবে হামের প্রাদুর্ভাব: জড়িতদের আইনের আওতায় আনার দাবি

প্রত্যেক উপজেলায় ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার চালু হবে

প্রত্যেক উপজেলায় ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার চালু হবে

সালমান শাহর লাশ উত্তোলন, পুনঃময়নাতদন্ত অনুমোদন

লালন মাজারে মাদকমুক্ত উদ্যোগ আছে কি?

জনকল্যাণ ও কর্মসংস্থানে গুরুত্ব পাচ্ছে বাজেট

৫ জেলায় চালু হচ্ছে ই-হেলথ কার্ড

অর্ধ ট্রিলিয়ন ডলার ছাড়াল বাংলাদেশের অর্থনীতি