সেনাবাহিনীতে অভ্যুত্থানের ভিত্তিহীন তথ্য ছড়াচ্ছে ভারতের গণমাধ্যম : প্রেস উইং

news-image

অনলাইন ডেস্ক : ভারতের কিছু সংবাদমাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীতে ‘অভ্যুত্থান বা অস্থিতিশীলতার’ ভিত্তিহীন খবর প্রকাশিত হয়েছে বলে দাবি করেছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং। এসব খবর ভিত্তিহীন এবং দায়িত্বজ্ঞানহীন বলে এক প্রতিক্রিয়া জানানো হয়েছে।

বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে একটি বিবৃতি গণমাধ্যমে পাঠানো হয়। এতে বলা হয়, ‘দ্য ইকোনমিক টাইমস, ইন্ডিয়া টুডেসহ ভারতের কিছু সংবাদমাধ্যম সম্প্রতি বাংলাদেশ সেনাবাহিনীর অভ্যন্তরে অভ্যুত্থান বা অস্থিতিশীলতার অভিযোগে যে খবর প্রকাশ করেছে, তা শুধু ভিত্তিহীনই নয়, বরং অত্যন্ত দায়িত্বজ্ঞানহীনও।’

এতে আরো বলা হয়েছে, ‘এই ধরনের বিভ্রান্তিকর প্রচারণা, (অন্য দেশের) হস্তক্ষেপ না করার নীতির পরিপন্থী। তথ্য-প্রমাণ ছাড়া এমন চাঞ্চল্যকর প্রতিবেদন উদ্দেশ্যপ্রণোদিত। যা আঞ্চলিক সহযোগিতা এবং পারস্পরিক সম্পর্কের জন্যও ক্ষতিকর।’

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি