মডেল মসজিদ নির্মাণে সৌদি আরব কোনও টাকা দেয়নি: প্রেস সচিব

news-image

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, পতিত স্বৈরাচার ৫৬০টি মসজিদ করেছিলেন। সেখানে এক বিলিয়ন ডলার … অনেকে বলেন, সমর্থকরা বলতে চেষ্টা করেন যে, এটি সৌদি সরকারের অর্থায়নে একটি প্রকল্প। সৌদি আরব এখানে একটা টাকাও দেয়নি। জনগণের ট্যাক্সের টাকায় এটি এক বিলিয়ন ডলারের একটি প্রকল্প।বৃহস্পতিবার (১৩ মার্চ) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে তিনি এতথ্য জানান।

প্রেস সচিব বলেন, ‘এই মসজিদের অনেক অনিয়মের কথা উঠে এসেছে। দেখা গেছে যে, খুবই প্রভাবশালী একজন মন্ত্রী তার এলাকায় শহরে না করে ৮ কিলোমিটার দূরে যেখানে উনি একটা রিসোর্ট করছেন, সেখানে উনি মসজিদ করেছেন সরকারি টাকায়। একটা মসজিদের ব্যয় ১৭ কোটি টাকা। এখানে এত দুর্নীতি হয়েছে অনেকেই বলছেন যে, সেটা না হলে অর্ধেক খরচে করা যেতো। সেই বিষয়ে আজকে উপদেষ্টা পরিষদে আলাপ হয়েছে। ধর্ম মন্ত্রণালয় এটি তদন্ত করার জন্য একটি কমিটি করে দিয়েছে।

শফিকুল আলম বলেন, ‘এই কমিটি মসজিদ নির্মাণে কী পরিমাণ দুর্নীতি হয়েছে, অন্যায়-অনাচার হয়েছে, সেগুলো তারা তদন্ত করে দেখবেন।’

প্রেস সচিব জানান, প্রধান উপদেষ্টা আগামী ২৬ মার্চ চীন সফরে যাচ্ছেন। চার দিনের সফরে তিনি চীনে যাবেন। সেখানে একটি আন্তর্জাতিক কনফারেন্স আছে, সেখানে অনেক আন্তর্জাতিক নেতারা আসেন। উনি ওখানে কথা বলবেন। তিনি বলেন, ‘আমরা আশা করছি, এই সম্মেলনের বাইরেও চীনের প্রেসিডেন্ট শিজিং পিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক হবে।’

প্রেস সচিব আরও  বলেন, ‘৬টি সংস্কার কমিশন অনেকগুলো সুপারিশ দিয়েছে, যা প্রায় ২ হাজারের মতো। সেখানে এমন কিছু বিষয় আছে, সেগুলোর জন্য আসলে রাজনৈতিক সংলাপের প্রয়োজন নেই। নীতিগতভাবে নির্দিষ্ট মন্ত্রণালয় সেগুলো বাস্তবায়ন করতে পারে। সেগুলো খুব প্রশাসনিক সিদ্ধান্ত, এগুলোর সঙ্গে অর্থেরও সংশ্লিষ্টতা তেমন নেই। সেই সিদ্ধান্তগুলো যাতে খুব দ্রুত নেওয়া যায়, সেজন্য আজকে প্রধান উপদেষ্টা বলেছেন ‘

তিনি বলেন, ‘এটার ওপর কাজ হচ্ছে। ৩৯ পৃষ্ঠার একটি নথি তৈরি করা হচ্ছে যে, কোন কোন কাজগুলো করা হবে এবং এই সিদ্ধান্তগুলো প্রতিটি মন্ত্রণালয়ে বিতরণ করা হবে। তারা তাদের মতো করে এই কাজগুলো বাস্তবায়ন করবে।’

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি