রোহিঙ্গাদের সঙ্গে ইফতার করবেন জাতিসংঘ মহাসচিব ও প্রধান উপদেষ্টা

news-image

অনলাইন ডেস্ক : জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস

জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আগামীকাল বৃহস্পতিবার কক্সবাজারে ১ লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতার করবেন। আজ বুধবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।

জাতিসংঘ মহাসচিব আগামীকাল বাংলাদেশে আসছেন জানিয়ে তিনি বলেন, ‘বিকেল ৫টায় বাংলাদেশের মাটিতে পা রাখবেন জাতিসংঘের মহাসচিব। ১৪ মার্চ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন তিনি। ওইদিন ১ লাখ রোহিঙ্গার সঙ্গে অ্যান্তোনিও গুতেরেস ও প্রধান উপদেষ্টা ড. ইউনূস ইফতার করবেন।’

আগামী শনিবার জাতিসংঘের মহাসচিব জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠক করবেন বলেও জানিয়েছেন আবুল কালাম আজাদ মজুমদার।

ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম বলেন, বাংলাদেশে চলতি বছরের সেপ্টেম্বর মাসে আন্তর্জাতিক রোহিঙ্গা কনফারেন্স অনুষ্ঠিত হবে। এর মাধ্যমে বৈশ্বিক প্রেক্ষাপটে নতুন করে রোহিঙ্গা ইস্যু হাইলাইট করা সম্ভব হবে।’

মাগুরায় ধর্ষণের শিকার শিশুর বিষয়ে তিনি বলেন, ‘শিশুটির শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। সবার কাছে দোয়া চাচ্ছি।’

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি