,

ধর্ষণবিরোধী পদযাত্রা থেকে পুলিশের ওপর হামলা, ১২ জনের বিরুদ্ধে মামলা

news-image

অনলাইন ডেস্ক : গতকাল হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে পুলিশের সঙ্গে ‘ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ’ নামক প্ল্যাটফর্মের সদস্যদের সংঘর্ষ হয়

‘ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ’ নামক প্ল্যাটফর্মের পদযাত্রা থেকে পুলিশের ওপর হামলার অভিযোগে ১২ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলায় অজ্ঞাত আরও ৭০ থেকে ৮০ জনকে আসামি করা হয়েছে।

গতকাল মঙ্গলবার রাতে রমনা থানার উপপরিদর্শক (এসআই) আবুল খায়ের বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন।

মামলার আসামিরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসু (২৮), অংঅং মারমা (২৫), ইডেন কলেজ শাখা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি সুমাইয়া শাহিনা (২৫), জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়ন নেতা আদ্রিতা রায় (২৩), ছাত্র ফেডারেশন নেতা আরমান (৩০), ঢাকা মহানগর শাখা ছাত্র ফেডারেশন সভাপতি আল আমিন রহমান (২৫), রিচার্ড (২৬), হাসান শিকদার (২৫), সীম্য আক্তার (২৫), সৌকত আরিফ (২৬), মাঈন আহাম্মেদ (২৪) ও ফাহিম আহাম্মদ চৌধুরী (২৫)।

রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক বলেন, ‘মামলায় ১২ আসামির নাম উল্লেখ করা হয়েছে। আসামিদের কাউকে এখনো গ্রেপ্তার করা যায়নি। অজ্ঞাতনামা পলাতক আসামিদের নাম ঠিকানা সংগ্রহসহ গ্রেপ্তারের চেষ্টা চলছে। পাশাপাশি আহত পুলিশ সদস্যদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।’

উল্লেখ্য, গতকাল দুপুর আড়াইটার দিকে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দেওয়ার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে মিছিল নিয়ে রওনা হন ‘ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ প্লাটফর্ম’-এর সদস্যরা। পথে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে তাদের মিছিলে বাধা দেয় পুলিশ। এ সময় পুলিশের সঙ্গে তাদের তীব্র বাক্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে পুলিশ ও মিছিলারীরা। এতে উভয়পক্ষের বেশ কয়েকজন আহন হন।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড