সোমবার, ৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

নবীনগরে পৃথক স্থানে মানববন্ধন

news-image
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : দেশব্যাপী ধর্ষণ, সহিংসতা, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পৃথক স্থানে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ মার্চ) দুপুরে নবীনগর সরকারি কলেজ রোডে কেন্দ্রীয় ছাত্রদল ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নবীনগর সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করে।
এসময়, কলেজ ছত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. আরিফুল ইসলাম রুবেলের নেতৃত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সাবেক সহ-আপ্যায়ন সম্পাদক আরমান আহমেদ, পৌর ছাত্রদলের সাবেক সদস্য সচিব মেহেদী হাসান, কলেজ ছাত্রদলের সাবেক সদস্য ইয়াসিন আহমেদ রিমন, জুনায়েদ আহমেদ প্রমুখ।
অপরদিকে ‘নবীনগরের সর্বস্তরের ছাত্র ও বিপ্লবী জনতা’র ব্যানারে একদল শিক্ষর্থী আরেকটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি নবীনগর সদর বাজারের সমবায় মার্কেটের সামনে থেকে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাব চত্বরে এসে একটি সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন সাইফ ইসলাম মাহিম, মো. রিফাতুল ইসলাম, সিজার মাহমুদ, তানভীর, রনি খান, হৃদয়, রাহুল, শাহ্ পরান প্রমুখ।
বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে শিক্ষার্থীরা ধর্ষণ বিরোধী বিভিন্ন স্লোগান দেয় এবং ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রদান করে তা দ্রুত কার্যকর করার জোর দাবি জানায়। এছাড়াও দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিষয়ে ক্ষোভ প্রকাশ করে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানায় শিক্ষার্থীরা।

এ জাতীয় আরও খবর

গুলশান–বাড্ডা এলাকায় পাইপলাইন ক্ষতিগ্রস্ত, একাধিক এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ

জনপ্রশাসনের প্রতিটি পদই গুরুত্বপূর্ণ, কোনো পদই স্থায়ী নয়: তারেক রহমান

বুড়িমারী স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ, পশ্চিমবঙ্গ ভোট গণনার কারণে সীমান্তে কড়াকড়ি

দেশে কোরবানির পশুর পর্যাপ্ত সরবরাহ, আমদানির প্রয়োজন নেই: মন্ত্রী

নুসরাতের গেজেট ঠেকাতে মনিরার আবেদন, সিদ্ধান্তে অপেক্ষা আদালতের

বিএনপি নেতা আটকের প্রতিবাদে কুমিল্লায় থানা ঘেরাও, বাস টার্মিনাল অবরোধ

ট্রাফিক আইন ভাঙলে স্বয়ংক্রিয় নোটিশ, না মানলে পরোয়ানা

সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপির শপথ সম্পন্ন

জ্বালানি সংকট সামলাতে সংসদীয় বিশেষ কমিটির কাজ শুরু

এপ্রিলে রেমিট্যান্স ৩.১ বিলিয়ন ডলার ছাড়াল, বেড়েছে প্রবাহ

পুলিশের আরও ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

সংরক্ষিত আসনের সংসদ সদস্যদের শপথ আজ