সোমবার, ৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

নবীনগরে সড়ক দূর্ঘটনায় ১ যুবক নিহত, আহত-২

news-image

শ্যামা প্রসাদ চক্রবর্ত্তী শ্যামল ,নবীনগর  : ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে বাস ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে রুবেল সরকার নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত রুবেল সরকার উপজেলার কৃষ্ণনগর ইউনিয়ন গৌরনগর গ্রামের রতন সরকার এর ছেলে। এই ঘটনায় মোঃ অলি মিয়া ও এমদাদুল নামে দুই যুবক গুরতর আহত হয়েছে। সোমবার ভোর ৬ টায় নবীনগর টু রাধিকা সড়কের কনিকাড়া নামক স্থানে এই দূর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রতক্ষদর্শীরা জানান, সোমবার ভোর ৬ টায় নবীনগর-রাধিকা সড়কে বাস ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে তিন জন গুরুতর আহত হয়। পরে তাদের স্থানীয়রা উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রুবেল সরকারকে মৃত ঘোষনা করেন। আহত দুই জনকে প্রাথমিক চিকিৎসা শেষে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে প্রেরণ করেন।

নবীনগর থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, নবীনগর টু রাধিকা সড়কে বাস ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত হয়েছে। নিহত পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়া পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

গুলশান–বাড্ডা এলাকায় পাইপলাইন ক্ষতিগ্রস্ত, একাধিক এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ

জনপ্রশাসনের প্রতিটি পদই গুরুত্বপূর্ণ, কোনো পদই স্থায়ী নয়: তারেক রহমান

বুড়িমারী স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ, পশ্চিমবঙ্গ ভোট গণনার কারণে সীমান্তে কড়াকড়ি

দেশে কোরবানির পশুর পর্যাপ্ত সরবরাহ, আমদানির প্রয়োজন নেই: মন্ত্রী

নুসরাতের গেজেট ঠেকাতে মনিরার আবেদন, সিদ্ধান্তে অপেক্ষা আদালতের

বিএনপি নেতা আটকের প্রতিবাদে কুমিল্লায় থানা ঘেরাও, বাস টার্মিনাল অবরোধ

ট্রাফিক আইন ভাঙলে স্বয়ংক্রিয় নোটিশ, না মানলে পরোয়ানা

সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপির শপথ সম্পন্ন

জ্বালানি সংকট সামলাতে সংসদীয় বিশেষ কমিটির কাজ শুরু

এপ্রিলে রেমিট্যান্স ৩.১ বিলিয়ন ডলার ছাড়াল, বেড়েছে প্রবাহ

পুলিশের আরও ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

সংরক্ষিত আসনের সংসদ সদস্যদের শপথ আজ