সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে ছাত্রদল কর্মীকে ছুরিকাঘাতে হত্যা

news-image

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের চাষাঢ়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক ছাত্রদল কর্মীকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনা ঘটেছে। রোববার রাত সাড়ে ১০টার দিকে চাষাড়া বালুর মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত অপূর্ব (২৩) সদর উপজেলার মাসদাইর বেকারী মোড় এলাকার মো. খোকনের ছেলে। এর আগে ঘটনাস্থল থেকে অভিযুক্ত সম্রাটকে (২০) আটক করে গণধোলাই দিয়ে খানপুর হাসপাতালে নিয়ে আসেন ছাত্রদলের নেতা–কর্মীরা।

প্রাথমিক চিকিৎসার পর অবরুদ্ধ করে রাখলে পুলিশ খানপুর হাসপাতাল থেকে অভিযুক্তকে উদ্ধার করে থানায় নেওয়ার পথে ছাত্রদলের নেতা–কর্মীরা সেই গাড়িকে ধাওয়া করে। আটক সম্রাট শহরের গলাচিপা কলেজ রোডের মো. হোসেনের ছেলে।

নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সদ্য সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম রাজীব বলেন, ঘটনাটা আমাদেরকে খুবই পীড়া দিচ্ছে। আমার একজন কর্মীর সাথে এমন ঘটনা কোনভাবে মেনে নেওয়ার মত নয়। আমি এই ঘাতকের সর্বোচ্চ শাস্তি কামনা করছি।

এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি মোহাম্মদ নাসির আহমদ জানান, সন্ধ্যায় শহরের চাষাঢ়ায় ছাত্রদল ধর্ষণবিরোধী একটি মিছিল বের করে। এসময় মিছিলে থাকা ছাত্রদল কর্মী অপূর্বর সাথে পথচারী সম্রাটের তুচ্ছ ঘটনা নিয়ে কথাকাটা কাটি হয়। মিছিল শেষ হলে রাতে চাষাঢ়া বালুর মাট এলাকায় অপূর্বের বুকে সম্রাট ছুরিকাঘাত করে। হাসপালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

তিনি জানান, আটক সম্রাটকে খানপুর হাসপাতাল থেকে উদ্ধার করে থানায় নিয়ে আনা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

এ জাতীয় আরও খবর

সৃজিতের সঙ্গে কাজ করতে চান অপু

৩৪ দিনে হামের উপসর্গ ২৩ হাজার ৬০৬ শিশুর

নিজ জেলা বগুড়ায় পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান, দিনব্যাপী কর্মসূচি

আগের সরকারের ব্যর্থতায় হাম-রুবেলা প্রাদুর্ভাব বেড়েছে: স্বাস্থ্যমন্ত্রী

সাবেক মেয়র তাপস ও স্ত্রী আফরিনের ৬ ক্রেডিট কার্ড ব্যবহারে নিষেধাজ্ঞা

চার ম্যাচ হাতে রেখেই ৩৫তম লিগ শিরোপা বায়ার্ন মিউনিখের দখলে

উপসাগরে ইরানি কার্গো জাহাজ আটক, যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা চরমে

বিএনপির সংরক্ষিত নারী আসনের তালিকায় নেই শোবিজের পরিচিত মুখগুলো

পলককে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিল আদালত

সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর তালিকা ঘোষণা

হরমুজ প্রণালিতে ‘বাংলার জয়যাত্রা’ চলাচলে ইরানের সহায়তা চায় বাংলাদেশ

মিরপুরে রুবেলকে আবেগঘন বিদায় দিল বিসিবি