বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ওয়েব ফিল্ম ‘ঘুমপরী’র জন্য প্রশংসায় ভাসছেন তানজিন তিশা

news-image

চরকিতে জাহিদ প্রীতমের পরিচালনায় ‘ঘুমপরী’ ওয়েব ফিল্মে হাসপাতালের বেডে কোমায় থাকা জ্যোতি চরিত্র দিয়ে নতুন করে নজর কাড়লেন তানজিন তিশা। এতে তার সাথে আরও দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন প্রীতম হাসান ও পারশা।

‘ঘুমপরী’ মুক্তির পর দর্শকদের বেশ প্রশংসা পেয়েছেন তানজিন তিশা। বলেন, ‘ঘুমপরী’র গল্পটা দর্শক দারুণভাবে আপন করে নিয়েছে। রিলিজের ২ সপ্তাহ হয়ে গেলেও এখনও মানুষের রেসপন্স পাচ্ছি। এই অনুভূতি অদ্ভুত ভালো লাগার। সবাই যেভাবে ভালোবাসা অব্যাহত রেখেছে ‘ঘুমপরী’ আমার ক্যারিয়ারে স্পেশাল হয়ে থাকবে।

তানজিন তিশা বলেন, শত শত দর্শকদের মন্তব্য আমাকে নাড়া দিয়েছে। বেশীরভাগই বলেছে, শেষের দিকে গল্পের ঘোর থেকে বের হতে পারছে না। মনে হচ্ছে, আমার চ্যালেঞ্জ নেয়া সার্থক হয়েছে।

একজন সিনিয়র অভিনেতা আমাকে ফোন করে অ্যাপ্রিসিয়েট করেছেন। বলেছেন, তার স্ত্রীর সঙ্গে বসে কাজটি দেখে ইমোশনাল হয়েছেন। তিনি সহজে ইমোশনাল হন না। যখনই আমাকে স্ক্রিনে দেখেছেন তার চোখের কোনা ভিজে গেছে, যখন আমি স্ক্রিনে ছিলাম না তিনি আমাকে খুঁজেছেন। এটা আমার কাছে অনেক বড় পাওয়া।

এ জাতীয় আরও খবর

সরকার ১১ লাখ ৫০ হাজার মেট্রিক টন জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে

শূন্য পদে নিয়োগ দ্রুত শুরু হবে: প্রধানমন্ত্রী

টিকার অভাবে হামের প্রাদুর্ভাব: জড়িতদের আইনের আওতায় আনার দাবি

প্রত্যেক উপজেলায় ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার চালু হবে

প্রত্যেক উপজেলায় ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার চালু হবে

সালমান শাহর লাশ উত্তোলন, পুনঃময়নাতদন্ত অনুমোদন

লালন মাজারে মাদকমুক্ত উদ্যোগ আছে কি?

জনকল্যাণ ও কর্মসংস্থানে গুরুত্ব পাচ্ছে বাজেট

৫ জেলায় চালু হচ্ছে ই-হেলথ কার্ড

অর্ধ ট্রিলিয়ন ডলার ছাড়াল বাংলাদেশের অর্থনীতি

ইসলামী ব্যাংকে বাংলাদেশ ব্যাংকের পর্যবেক্ষক

আদ্-দ্বীনের শোকজের জবাবে আমরা সন্তুষ্ট নই, ‘গল্প-কাহিনি’ বেশি: সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী