,

শেকৃবিতে ধর্ষণের বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

news-image

শেকৃবি প্রতিনিধি : ধর্ষণের বিরুদ্ধে সোচ্চার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থীরা।আজ রবিবার সন্ধ্যায় ইফতারের পর বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল ফিল্ড থেকে শুরু হয়ে আবাসিক হল প্রদক্ষিণ শেষে এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ধর্ষণের শাস্তি নিশ্চিতকরণ এবং নারীদের নিরাপত্তার দাবি জানিয়ে শত শত শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে এতে অংশ নেন।

নারী শিক্ষার্থীদের হলের সামনে মিছিল পৌঁছালে হল থেকে অনেক নারী শিক্ষার্থী বের হয়ে প্রতিবাদে যুক্ত হন। তারা ক্ষোভ প্রকাশ করে জানান, সাম্প্রতিক সময়ে দেশে ধর্ষণের ঘটনা ক্রমাগত বাড়ছে, যা নারীদের জন্য ভয়াবহ নিরাপত্তাহীনতার পরিস্থিতি তৈরি করেছে। শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগানে প্রতিবাদ জানান—”একটা একটা ধর্ষক ধর, ধইরা ধইরা বিচার কর”, “আমার সোনার বাংলায় ধর্ষকের ঠাঁই নাই”, “আমার বোন ধর্ষিত কেন, ইন্টেরিম জবাব চাই”, “দড়ি লাগলে দড়ি দে, ধর্ষকের ফাঁসি দে”।

এই বিক্ষোভ মূলত সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া একাধিক ধর্ষণের ঘটনার প্রতিবাদে সংগঠিত হয়।

শিক্ষার্থীরা জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিদিনই ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ দেখা গেলেও কার্যকর পদক্ষেপের অভাবে অপরাধীরা বারবার পার পেয়ে যাচ্ছে। তারা ধর্ষকদের দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে শিক্ষার্থীদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।

নারী শিক্ষার্থীরা আশঙ্কা প্রকাশ করে বলেন, ‘আজকে যারা শিকার হয়েছে, কাল আমরা হব না—তার নিশ্চয়তা কোথায়?’

শিক্ষার্থীরা আশা প্রকাশ করেন, সচেতনতা বৃদ্ধি ও কঠোর শাস্তির মাধ্যমে যেন ভবিষ্যতে এমন আন্দোলনের প্রয়োজনই না পড়ে।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের