সুপরিকল্পিতভাবে নারীর প্রতি সহিংসতা ঘটানো হচ্ছে: ধর্ম উপদেষ্টা

news-image

নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারকে বিব্রত করার জন্য সাম্প্রতিক সময়ে সুপরিকল্পিতভাবে নারীর প্রতি সহিংসতা ঘটানো হচ্ছে বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

রোববার (৯ মার্চ) বিকেলে রাজধানীর কাঁটাবন কেন্দ্রীয় মসজিদে আয়োজিত এক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।

ধর্ম উপদেষ্টা বলেন, সরকার একটি নির্দিষ্ট রোডম্যাপ নিয়ে কাজ করে যাচ্ছে। সেই কাজ ব্যাহত করার জন্য বিভিন্ন সহিংসতামূলক কর্মকাণ্ড করে যাচ্ছে একটি গোষ্ঠী, যার অংশ হিসেবে মাজারে হামলা থেকে শুরু করে শিশু ধর্ষণের মতো ঘটনা ঘটছে।

তিনি আরও বলেন, নারীরা মা-বোন-কন্যা। কোনো দুর্বৃত্ত তাদের অসম্মান করলে আইনশৃঙ্খলা বাহিনীর সাহায্য নিয়ে সবাইকে এর প্রতিরোধ করতে হবে। সেইসঙ্গে, ক্ষমতায় গেলেই সবার মধ্যে যে লুটপাটের প্রবৃত্তি দেখা যায়, তা পরিহারের আহবানও জানান তিনি।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি