,

দাম কমল স্বর্ণের

news-image

অনলাইন ডেস্ক : দেশের বাজারে কমেছে স্বর্ণের দাম। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৩৮ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫০ হাজার ৮৬২ টাকা নির্ধারণ করা হয়েছে।

আজ শনিবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আগামীকাল রবিবার থেকে নতুন দাম কার্যকর হবে।

নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪৪ হাজার ৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের ১ লাখ ২৩ হাজার ৪২৮ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ১ হাজার ৬৪১ টাকা নির্ধারণ করা হয়েছে।

স্বর্ণের দাম কমানো হলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপা ২ হাজার ৫৭৮ টাকায়, ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ২ হাজার ৪৪৯ টাকায়, ১৮ ক্যারেটের প্রতি ভরি রুপা ২ হাজার ১১১ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ১ হাজার ৫৮৬ টাকায় বিক্রি হচ্ছে।

এর আগে গত ২৩ ফেব্রুয়ারি, ২৭ ফেব্রুয়ারি ও ১ মার্চ স্বর্ণের দাম কমানো হয়। এরপর ৫ মার্চ স্বর্ণের দাম বাড়ানোর ঘোষাণা দেওয়া হয়। এবারেরটি নিয়ে চলতি বছর ১৩ বার সমন্বয় করা হলো স্বর্ণের দাম। যেখানে দাম বাড়ানো হয়েছে ৯বার, আর কমানো হয়েছে মাত্র চার বার।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড