রবিবার, ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতীয় খাসিয়াদের হামলায় বাংলাদেশি যুবক নিহত

news-image

সিলেট প্রতিনিধি: সিলেটের কানাইঘাট সীমান্তের কাছে ভারতীয় খাসিয়া চোরাকারবারিদের সঙ্গে দ্বন্দ্বের জেরে শাহেদ মিয়া (২৫) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

এর আগে বৃহস্পতিবার (৬ মার্চ) ভোর রাতে সীমান্ত অতিক্রম করে অবৈধভাবে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন তিনি। শুক্রবার সকালে ওই যুবকের মরদেহ মেঘালয় রাজ্যের লাইজুরী বাঁশকোনা এলাকায় পড়ে থাকতে দেখা যায়।

এ বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, শাহেদ মিয়া চোরাচালানের উদ্দেশে সীমান্ত পেরিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন। সেখানে ভারতীয় খাসিয়া চোরাকারবারিদের সঙ্গে দ্বন্দ্বের জেরে তারা শাহেদ মিয়াকে আক্রমণ করলে ঘটনাস্থলে তিনি মারা যান।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ৭টার দিকে শাহেদসহ আরও কয়েকজন অবৈধভাবে মেঘালয় রাজ্যের লাইজুরি এলাকায় অনুপ্রবেশ করেন। রাত পর্যন্ত শাহেদ বাড়ি ফিরে না আসায় শুক্রবার (৭ মার্চ) সকালে পরিবারের লোকজন ও স্বজনরা তাকে খুঁজতে থাকেন। এক পর্যায়ে তারা জানতে পারেন শাহেদের গুলিবিদ্ধ মরদেহ ভারতের মেঘালয় রাজ্যের লাইজুরী বাঁশকোনা এলাকার ১৩১৯ নম্বর পিলারের অভ্যন্তরে পড়ে রয়েছে। ঘটনার পর বিজিবি বিষয়টি বিএসএফকে জানালে, বিএসএফ নিহত ব্যক্তির ছবি বিজিবির কাছে পাঠায়। নিহতের পরিবার ও স্থানীয় জনপ্রতিনিধিরা ছবির মাধ্যমে শাহেদ মিয়ার পরিচয় নিশ্চিত করেন।

বিজিবি জানিয়েছে, নিহতের মরদেহ দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি ভারতীয় খাসিয়াদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে বিএসএফের সঙ্গে আলোচনা চলছে।

বিজিবির জকিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক মোহাম্মদ এমদাদুল হক জানান, বৃহস্পতিবার রাতে অবৈধভাবে ভারতে প্রবেশ করে সে দেশের খাসিয়া চোরাকারবারিদের সঙ্গে দ্বন্দ্বে লিপ্ত হন শাহেদ। একপর্যায়ে খাসিয়াদের আঘাতে মৃত্যু হয় তার।

এ জাতীয় আরও খবর

জিসান খান শুভর ‘নিদয়া’

স্বাস্থ্য খাতের পরিস্থিতিকে ডিজাস্টার বললেন ডা. শফিক

মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে

জ্বালানি সংকটে নাজেহাল রাজধানীবাসী, পাম্পের তেল চলে যাচ্ছে খোলা বাজারে

বায়ুদূষণে আজও শীর্ষ তালিকায় ঢাকা, বাতাস ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে

সড়ক দুর্ঘটনা কমাতে চালকদের জন্য বিনামূল্যে প্রশিক্ষণ দেবে সরকার

কৃষি ও শিল্পখাতে বাংলাদেশ-চীন সহযোগিতার নতুন সম্ভাবনা

গাবতলী খেলার মাঠ দখলমুক্ত করার উদ্যোগ, জানালেন ক্রীড়া প্রতিমন্ত্রী

মেসির জোড়া গোলে নাটকীয় জয় ইন্টার মায়ামির

গভীর রাত পর্যন্ত দলীয় কাজে ব্যস্ত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

তেলের দাম সামান্য সমন্বয়, বলছেন জ্বালানি মন্ত্রী

জ্বালানি তেলের দাম বৃদ্ধিতেও পাম্পে দীর্ঘ লাইন