,

রাজধানীতে প্রতিষ্ঠানে লুটপাট, বৈষম্যবিরোধীর আহ্বায়কসহ ১৪ নেতা আটক

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর কলাবাগানে একটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-লুটের অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৪ নেতাকে আটক করেছে যৌথ বাহিনী। তাদেরকে কলাবাগান থানায় হস্তান্তর করা হয়েছে।

শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুজ্জামান।

তিনি জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কলাবাগান থানার আহ্বায়ক সালাউদ্দিন সালমানসহ বিভিন্ন পদের ১৪ জনকে আটক করা হয়েছে।

ওসি মুক্তারুজ্জামান বলেন, “দুপুরে ধানমন্ডির রাসেল স্কয়ারে কাবিকো কনষ্ট্রাকশন লিমিডেট নামের একটি প্রতিষ্ঠানে আওয়ামী লীগের অফিস সন্দেহে হামলা চালায় অভিযুক্তরা। এ সময় ৩ লাখ টাকা, চারটি কম্পিউটার লুটসহ অফিসে হামলা ভাংচুর চালানো হয়। আটকদের কাছ থেকে ৩১ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। আইনশৃঙ্খলা বিঘ্ন করার অপরাধে দ্রুত বিচার আইনে আটক ১৪জনসহ আরও ৫-৬ জনকে অজ্ঞাত করে মামলা দায়ের করা হয়েছে।”

জানা গেছে. অভিযুক্তরা রাজধানীর রাসেল স্কয়ারে শেখ কবির নামের এক ব্যক্তির ব্যবসায়িক অফিসে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করেছে।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড