বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পরীমনির সাবেক স্বামী সৌরভ গ্রেপ্তার

news-image

বিনোদন প্রতিবেদক : চিত্রনায়িকা পরীমনির সাবেক স্বামী ফেরদৌস কবির সৌরভকে (২৯) গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার (৬ মার্চ) রাজধানীর বসুন্ধরা রেসিডেন্সিয়াল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, গ্রেপ্তার আসামি সৌরভ যশোরের কেশবপুর পৌরসভার আওয়ামী লীগ নেতা মেয়র রফিকুল ইসলামের সহচর। তিনি সাবেক এমপি শাহিন চাকলাদার গ্রুপের লোক ছিলেন।

সৌরভের সঙ্গে ২০১২ সালের ২৮ এপ্রিল বিয়ে হয় পরীমনির। দেনমোহর ছিল এক লাখ টাকা। কিন্তু বিয়ের দুই বছর পর থেকে পরীমনির সঙ্গে দূরত্ব সৃষ্টি হয় সৌরভের। সৌরভ কেশবপুর পৌরসভার সাবেক নারী কাউন্সিলর শাহানা কবির ফতেমার ছেলে।

এদিকে ফের ব্যক্তিগত জীবন নিয়ে সংবাদের শিরোনামে এসেছেন পরীমনি। কোনো এক পুরুষের বাহুডোরে মাথা রেখে নতুন করে চর্চায় উঠে এসেছেন তিনি। কে সেই ব্যক্তি তা নিয়েই এখন ব্যাপক আলোচনা।

মঙ্গলবার (৫ মার্চ) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি ছবি প্রকাশ করেন পরীমনি।

যেখানে ভালোবাসার মানুষের বাহুডোরে দেখা মেলে এই অভিনেত্রীর। সেই ছবি পোস্ট করে জীবনে নতুন করে বসন্তের আগমনী বার্তা দেন পরীমনি। যা মুহূর্তের মধ্যেই নেটদুনিয়ায় ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে।

এ জাতীয় আরও খবর

প্রাথমিক বিদ্যালয়ে যুক্ত হচ্ছে ‘শিল্প ও সংস্কৃতি’ বই

হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, সন্দেহজনক আক্রান্ত ৯৪৫

সরকার ১১ লাখ ৫০ হাজার মেট্রিক টন জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে

শূন্য পদে নিয়োগ দ্রুত শুরু হবে: প্রধানমন্ত্রী

টিকার অভাবে হামের প্রাদুর্ভাব: জড়িতদের আইনের আওতায় আনার দাবি

প্রত্যেক উপজেলায় ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার চালু হবে

প্রত্যেক উপজেলায় ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার চালু হবে

সালমান শাহর লাশ উত্তোলন, পুনঃময়নাতদন্ত অনুমোদন

লালন মাজারে মাদকমুক্ত উদ্যোগ আছে কি?

জনকল্যাণ ও কর্মসংস্থানে গুরুত্ব পাচ্ছে বাজেট

৫ জেলায় চালু হচ্ছে ই-হেলথ কার্ড

অর্ধ ট্রিলিয়ন ডলার ছাড়াল বাংলাদেশের অর্থনীতি