,

রোহিঙ্গাদের খাদ্য সহায়তা কমিয়ে আনছে জাতিসংঘ

news-image

কক্সবাজার জেলায় আশ্রয় নেওয়া প্রায় ১০ লাখ রোহিঙ্গা শরণার্থীর জন্য বরাদ্দকৃত খাদ্য সহায়তা কমিয়ে আনছে জাতিসংঘ। এ সহায়তা প্রায় অর্ধেকে নামিয়ে আনতে বাধ্য হবে সংস্থাটি।

বুধবার (৫ মার্চ) জাতিসংঘের সহযোগী সংস্থা বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) এক চিঠিতে ‘গভীর তহবিল সংকটের’ কথা উল্লেখ করে আগামী মাস থেকে এ পরিকল্পনা কার্যকরের কথা বাংলাদেশকে জানিয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

চিঠিতে বলা হয়েছে, দুঃখজনকভাবে, আমরা এখনও পর্যাপ্ত তহবিল পাইনি এবং কেবল ব্যয় সংকোচন ব্যবস্থা যথেষ্ট নয়। ফলে আগামী ১ এপ্রিল থেকে রোহিঙ্গারা মাথাপিছু সাড়ে ১২ ডলারের পরিবর্তে ৬ ডলার পাবে খাবারের বরাদ্দ (রেশন) হিসেবে।

বাংলাদেশের শরণার্থী শিবির তদারকি প্রধান কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান খাদ্য সহায়তা কমানোর বিষয়টি নিশ্চিত করেছেন।

তহবিলের ঘাটতির কারণে ডব্লিউএফপি রোহিঙ্গাদের জন্য রেশন কমানোর পদক্ষেপ নিয়েছে উল্লেখ করে মিজানুর রহমান বলেন, চিঠিতে সংস্থাটি জানিয়েছে, তারা রোহিঙ্গাদের জন্য প্রতি মাসে জনপ্রতি সাড়ে ১২ ডলার বরাদ্দ রাখার চেষ্টা করছে; কিন্তু তারা দাতা খুঁজে পেতে ব্যর্থ হয়েছে।

ডব্লিউএফপির এই ঘোষণা এমন সময়ে এসেছে যখন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস রমজান উপলক্ষে রোহিঙ্গা শরণার্থীদের সঙ্গে সাক্ষাৎ করতে বাংলাদেশ সফরের প্রস্তুতি নিচ্ছেন।

প্রসঙ্গত, বাংলাদেশ ১০ লাখের বেশি রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে, যারা মিয়ানমারে সহিংস নিপীড়নের শিকার হয়ে ২০১৬ ও ২০১৭ সালে দেশটি থেকে পালিয়ে আসে। তারা কক্সবাজারের ঘনবসতিপূর্ণ শিবিরে বসবাস শুরু করে।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড