,

চট্টগ্রামের পথে ঢাকায় গ্রেপ্তার পাহাড়খেকো জসিম

news-image

চট্টগ্রাম প্রতিনিধি : পাহাড়খেকো খ্যাত চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা জহুরুল আলম জসিমকে ঢাকার বনশ্রী থেকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে বিষয়টি খবরের কাগজকে নিশ্চিত করেন চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (জনসংযোগ) মাহমুদা বেগম।

তিনি বলেন, বুধবার (৫ মার্চ) দিবাগত রাতে সাবেক কাউন্সিলর জসিমকে আটক করা হয়। তাকে চট্টগ্রামে আনা হচ্ছে। এরপর তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।

তবে তার বিরুদ্ধে কয়টি মামলা রয়েছে তাৎক্ষনিক জানাতে পারেননি এই কর্মকর্তা।

গ্রেপ্তার জহুরুল আলম চসিকের ৯ নম্বর ওয়ার্ডের (উত্তর পাহাড়তলী) সাবেক কাউন্সিলর এবং উত্তর পাহাড়তলী ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক। তিনি চসিকের সবচেয়ে বিতর্কিত কাউন্সিলর ছিলেন। বর্তমান পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসানের গাড়িতে ঢিল ছুড়ে ও হামলা করে তিনি আলোচনায় আসেন। এ ঘটনায় দায়ের হওয়া মামলায় তিনি প্রধান আসামি। পরে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে তিনি বরখাস্ত হন।

জহুরুল আলম জসিম নগরে ‘ভূমিদস্যু’ এবং ‘পাহাড়খেকো’ হিসেবে বেশি পরিচিত। তিনি সরকারি পাহাড়, ছড়া, খাস জায়গা, রেলওয়ের জায়গা দখল থেকে শুরু করে পাহাড় কেটে গড়ে তুলেছিলেন নিজস্ব রাজ্য। নিজস্ব বাহিনী দিয়ে পাহাড় কেটে বানিয়েছেন আবাসিক প্লট, করেছেন বিভিন্ন স্থানে চাঁদাবাজির নিয়ন্ত্রণ। নানাজনকে প্রকাশ্যে হুমকি দিয়েও বিতর্কিত হন জসিম। তার ও তার স্ত্রীর বিরুদ্ধে পাহাড় কাটার অপরাধে পরিবেশ আইনে বেশ কিছু মামলা বিচারাধীন।

তার বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আন্দোলনকারীদের ওপর হামলা, গুলি ও অর্থ দিয়ে সহায়তার অভিযোগে একাধিক মামলা হয়েছে।

এর আগে গত ১৭ ফেব্রুয়ারি কাউন্সিলর জসিমকে গ্রেপ্তারে রাতভর আকবর শাহ এলাকার একটি ভবনে তল্লাশি চালায় পুলিশ। তবে সেদিন সেখানে তাকে তখন পাওয়া যায়নি। পরবর্তীতে মধ্যরাত ১২টার দিকে একে খান এলাকার একটি বাসা থেকে আকবরশাহ থানা পুলিশের একটি দল জসিমের ক্যান্সার আক্রান্ত স্ত্রী তাসলিমা বেগমকে গ্রেপ্তার করে। পরে তাকে ডবলমুরিং থানা পুলিশে সোপর্দ করা হয়। পরদিন বৈষম্যবিরোধী আন্দোলনের একটি ঘটনায় দায়ের হওয়ার মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

গুঞ্জন উঠেছে, স্ত্রীর জামিন করাতেই নিজ থেকে পুলিশের কাছে ধরা দিয়েছেন জহুরুল আলম জসিম।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড