শুক্রবার, ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়া শহরে পানির ট্যাংক থেকে যুবকের অর্ধগলিত মরেদহ উদ্ধার

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের কলেজ পাড়ায় একটি বাড়ির পানির ট্যাংক থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার(৪ মার্চ)  সন্ধ্যায় ওই এলাকার মৃত ধন মিয়ার বাড়ির ট্যাংক থেকে অর্ধগলিত মরদেহটি উদ্ধার করা হয়। তবে তার পরিচয় সনাক্ত করা যায়নি। ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার বিকেলে ধন মিয়ার স্ত্রী বাড়ির কাজে পানির কল
ছাড়লে পানির সাথে রক্ত বের হয়ে আসে। এ সময় বিষয়টি তার সন্দেহ হলে
কয়েকজনকে পানির ট্যাংক দেখতে পাঠানো হয়। তারা ট্যাংকের ভেতর মরদেহ দেখতে
পেয়ে স্থানীয়দের জানায়। পরে পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে। তবে নিহত
যুবক ওই এলাকার নয় বলে জানিয়েছে স্থানীয়রা।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মোজাফর হোসেন বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় সনাক্তে চেষ্টা চলছে। তদন্ত স্বাপেক্ষে আইনগত ব্যবস্হা প্রক্রিয়াধীন রয়েছে।

এ জাতীয় আরও খবর

হারিয়েই গেলেন সাহারা

সবার আগে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো

সংসদে উত্তেজনা ছড়াল ওভেন ওয়াশিং মেশিন মামুনুল হক আর মুতা বিয়ে ইস্যু

নিজের দেড় মাসের সন্তানকে ২৫ হাজারে বিক্রি করে দিলেন বাবা

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিতে ১৪৪ ধারা জারি

মাছ-মুরগি আগের দামে, সবজিতে কিছুটা স্বস্তি

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে বন্দুক হামলা, নিহত ৩৫

শুল্ক বৃদ্ধিতে বেনাপোল দিয়ে মাছ আমদানি প্রায় বন্ধ

জাবি ছাত্রদলে নতুন কমিটি ঘিরে পদপ্রত্যাশীদের তৎপরতা

স্ত্রীর মৃত্যুর মামলায় কারাগারে অভিনেতা আলভী

গোল্ড কাপে ২২ লাখ শিক্ষার্থী, লক্ষ্য ৫০ লাখ

জালিয়াতি মামলায় কারাগারে সাবেক টিভি কর্মকর্তা