রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে আধিপত্য বিস্তার নিয়ে ৫ গ্রামের মানুষের সংঘর্ষ

news-image

জেলা প্রতিনিধি : সিলেটে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাঁচ গ্রামের মানুষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ চলছে।

বুধবার (৫ মার্চ) সন্ধ্যা সাড়ে ৫টা থেকে নগরীর শাহপরাণ এলাকার দাসপাড়ায় এ সংঘর্ষের সূত্রপাত হয়। রাত ৯টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত থেমে থেমে সংঘর্ষ চলছিল।

স্থানীয়রা জানান, আধিপত্যকে কেন্দ্র করে ইফতার আগ মুহূর্তে শাহপরাণ দাসপাড়া, বংশীধর, বালুটিকর ও চকগ্রাম, হালুপাড়ার দুই পক্ষের মানুষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়েন। ইফতারের পরও দুই পক্ষের মধ্যে থেমে সংঘর্ষ হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও সেনাবাহিনী সদস্যরা ঘটনাস্থলে যান। তবুও দুই পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল।

এ বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, আধিপত্য বিস্তার নিয়ে পাঁচ গ্রামের মানুষ ইফতারের আগে থেকে সংঘর্ষে জড়িয়েছে। পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে দুই বাহিনীর সদস্যরা কাজ করছেন।

আহমেদ জামিল/আরএইচ/জিকেএস

 

এ জাতীয় আরও খবর

মারতে মারতে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় অভিযুক্ত ওসিকে প্রত্যাহার

টানা ২৯ ম্যাচে অপরাজিত মরক্কো, হারাতে পারবে তো ব্রাজিল?

৪০ বছর পর ‘নাম্বার টেন’ ছাড়া মাঠে নামবে ব্রাজিল

নবীনগরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

নবীনগর আলাউদ্দিন খাঁ কলেজে বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

কসবায় হজযাত্রীর লাগেজ হারানো কেন্দ্র করে দুই গ্রামবাসীর মাঝে সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত

বিনিয়োগে আস্থা ফেরেনি, উদ্যোগ থাকলেও সংশয়

স্বর্ণের দাম ভরিতে বেড়েছে ৬,৫৯০ টাকা

ঢাকাসহ ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস

মমেকে হাম উপসর্গে মৃত্যু ৫০

দুধ দিয়ে গোসল করে জামায়াত ত্যাগের ঘোষণা শেখ তারেকের