সরকারি গাড়ি উল্টোপথে গেলেই মামলা: ডিএমপি

news-image

অনলাইন প্রতিবেদক : সরকারি গাড়ির চালকরা ট্রাফিক সিগন্যাল অমান্য, উল্টোপথে চলাচল ও যত্রতত্র পার্কিং করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ জোরদার করা হবে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)

বুধবার (৫ মার্চ) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সই করা এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মহানগরীর যানচলাচল স্বাভাবিক রাখতে ডিএমপির ট্রাফিক বিভাগ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রায়ই লক্ষ্য করা যায় যে, সরকারি যানবাহনের চালকরা ট্রাফিক আইন ভঙ্গ (সিগন্যাল অমান্য, উল্টোপথে চলাচল, যত্রতত্র পার্কিং ইত্যাদি) করছেন। এতে করে সড়কে খারাপ নজির সৃষ্টি হচ্ছে এবং অন্য যানবাহনের চালকরা এ ধরনের ট্রাফিক আইন ভঙ্গ করতে উৎসাহ পাচ্ছেন।

ফলে ঢাকা মহানগরীতে ট্রাফিক শৃঙ্খলা ফেরানোর চ্যালেঞ্জ বাড়ছে। তাছাড়া ট্রাফিক সদস্য কর্তৃক আইন প্রয়োগের সময় অনেক ক্ষেত্রে সরকারি যানবাহনের চালকরা ট্রাফিক পুলিশ সদস্যদের সঙ্গে দুর্ব্যবহার করে থাকেন, ফলে অনেক ক্ষেত্রে ফৌজদারি ব্যবস্থা গ্রহণ করতে হচ্ছে। এমতাবস্থায়, ঢাকা মহানগরীর ট্রাফিক শৃঙ্খলা ফেরাতে সকল সরকারি যানবাহন চালকদের যথাযথভাবে ট্রাফিক আইন মান্য করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

গণবিজ্ঞপ্তি আরও বলা হয়, অন্যথায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ কর্তৃক সড়ক পরিবহন আইন, ২০১৮ ভঙ্গকারী সরকারি যানবাহন ও চালকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ জোরদার করা হবে। এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সকল সরকারি সংস্থার কর্মকর্তা ও যানবাহন চালকদের সহযোগিতা কামনা করছে।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি