,

‘৩০০ কোটি টাকা আছে’ সাবেক তত্ত্বাবধায়কের উসকানিতেই লুটপাট

news-image

বিশেষ সংবাদদাতা : গুলশানে বাসায় হামলা ও লুটপাটের ঘটনায় গ্রেফতার জুয়েল খন্দকার, শাকিল খন্দকার ও শাকিল আহমেদ
সিরাজগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য তানভীর ইমামের সাবেক স্ত্রীর গুলশানের বাসায় ২০০ থেকে ৩০০ কোটি টাকা পাওয়া যেতে পারে- এমন তথ্য দিয়ে ওই বাসায় তল্লাশি চালাতে উসকানি দেন বাসার সাবেক তত্ত্বাবধায়ক জুয়েল খন্দকার (৪৮)।

এ ঘটনায় আরও দুজনকে আটক করা হয়েছে। তারা হলেন- শাকিল খন্দকার (২৪) ও শাকিল আহমেদ (২৮)। এদের মধ্যে শাকিল খন্দকার জুয়েল খন্দকারের ছেলে।

বুধবার (৫ মার্চ) পুলিশের বরাত দিয়ে প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান।

তিনি বলেন, গুলশানের ওই বাসায় বিপুল পরিমাণ অবৈধ অর্থ, অস্ত্র ও আওয়ামী লীগের দোসরদের লুকিয়ে রাখা হয়েছে- এমন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার মধ্যরাতে দরজা ভেঙে তল্লাশির নামে ২০-২৫ জন ব্যক্তি ঢুকে পড়েন। তারা তল্লাশির অজুহাতে সেখানে প্রবেশ করে বাসাটি তছনছ, ভাঙচুর ও লুটপাটের চেষ্টা করেন।

জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে রাত সাড়ে ১২টায় ঘটনাস্থলে যান গুলশান জোনের ডিসি, গুলশান থানার ওসিসহ সেনাবাহিনীর সদস্যরা। সেখান থেকে তিনজনকে আটক করা হয়।
প্রাথমিক তদন্তে জানা গেছে, শাকিল আহমেদ একসময় ওই বাসায় কেয়ারটেকারের কাজ করতেন। তিনিই মূলত ২০০ থেকে ৩০০ কোটি টাকা পাওয়া যেতে পারে- এমন তথ্য দিয়ে ওই বাসায় তল্লাশি চালাতে উসকানি দেন।

এদিকে তল্লাশির নামে বাসায় ভাঙচুর ও লুটপাটের চেষ্টার ঘটনায় করা মামলায় তিনজনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বুধবার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জিয়াদুর রহমান শুনানি শেষে এ আদেশ দেন।

এদিন মামলার তদন্ত কর্মকর্তা ও গুলশান থানার উপ-পরিদর্শক মো. ফরিদ হোসেন প্রত্যেক আসামির ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক রিমান্ড-জামিন উভয়ই নামঞ্জুর করে আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলা সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৪ মার্চ) রাত ১১টা ৫০ মিনিটে গুলশান-২ নম্বর রোডের বাসায় ১৪ থেকে ১৫ জন আকস্মিকভাবে উপস্থিত হয়ে বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর ও তছনছ করে। বাসার দুজনকে মারধর করে কী কী আছে সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করে।

এক নম্বর আসামি শাকিল খন্দকার আলমারি ভেঙে একটি স্বর্ণের চেইন, দুই নম্বর আসামি জুয়েল খন্দকার একটি স্বর্ণের চেইন, তিন নম্বর আসামি শাকিল আহমেদ একটি স্বর্ণের পায়েল, একটি হাতের আংটিসহ মোট দুই ভরি আট আনা স্বর্ণ লুট করেন, যার মূল্য ৩ লাখ টাকা। অন্য আসামিরা আলমারি থেকে জিনিসপত্র ভাঙচুর করে মেঝেতে ফেলে দেয়। এ ঘটনায় বুধবার গুলশান থানায় মামলা হয়।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড