,

যাত্রীদের নিরাপত্তায় মেট্রোরেলের ভেতরে থাকবে পুলিশ

news-image

নিজস্ব প্রতিবেদক : মেট্রোরেলের ভেতর যাত্রীদের মধ্যে বাগবিতণ্ডা নিয়ন্ত্রণ ও অতিরিক্ত নিরাপত্তার জন্য আজ থেকে এমআরটি পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন। প্রতি ট্রেনে দুজন করে সদস্য রয়েছেন।

মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালকের দপ্তর থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। দপ্তর সূত্রে জানা গেছে, মেট্রোরেলের কোচের ভেতর এমআরটি পুলিশ সদস্যদের প্রবেশের সুযোগ দেওয়া হয়েছে। তারা কোচের ভেতর টহলে থাকবেন।

অন্য একটি সূত্রে জানা গেছে, ৬টি কোচের একটি ট্রেনে মোট দুজন এমআরটি পুলিশ সদস্য থাকবেন। সেই হিসেবে চলমান ১০টি ট্রেনে ২০ জন সদস্য দায়িত্ব পালন করবেন। সকাল থেকে দুপুর ও দুপুর থেকে রাত; এই দুই শিফটে তারা কাজ করবেন। এ ছাড়া স্টেশনগুলোতে যেসব এমআরটি পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছিলেন, তারাও থাকবেন।

যাত্রীদের সঙ্গে থাকা বাচ্চা, বৃদ্ধ এবং মালামাল হারানো গেলে তাৎক্ষণিক খুঁজে বের করা, চুরি-ছিনতাই প্রতিরোধ করা, যাত্রীদের মধ্যে বাগবিতণ্ডা নিয়ন্ত্রণসহ নাগরিক চাহিদা অনুযায়ী যেকোনো ধরনের সমস্যা সমাধানের চেষ্টা করবে এমআরটি পুলিশ। মেট্রোরেল ও স্টেশনের সার্বিক নিরাপত্তার স্বার্থে ২০২৩ সালের নভেম্বর থেকে কাজ শুরু করে ম্যাস র‌্যাপিড ট্রানজিট (এমআরটি) পুলিশ।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড