,

এসপি সুভাষ বরখাস্ত

news-image

নিজস্ব প্রতিবেদক : ফরিদপুর জেলার সাবেক পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সোমবার (৩ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সুভাষ চন্দ্র সাহার বিরুদ্ধে ঢাকার বংশাল থানায় রুজুকৃত মানি লন্ডারিং মামলায় তিনি গত ২৪ ডিসেম্বর আদালত থেকে জামিন নেন। ওই মামলায় গত ১৭ ডিসেম্বর ২০২৩ তারিখে অভিযোগপত্র দাখিল এবং গত বছরের ১৬ জুলাই চার্জ গঠন করা হয়।

এতে বলা হয়, ২০২৪ সালের ২০ আগস্ট থেকে পরবর্তী ৬ মাসের জন্য মামলার সকল কার্যক্রম স্থগিতাদেশ প্রদান করলেও তার বিরুদ্ধে দায়েরকৃত মামলাটি বাতিল হয়নি। সেহেতু সুভাষ চন্দ্র সাহাকে সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন) এর ৩৯ (২) ধারার বিধান অনুযায়ী সরকারি চাকরি হতে সাময়িক বরখাস্ত করা হলো।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, সাময়িক বরখাস্তকালীন তিনি সিলেট রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত থাকবেন এবং বিধি অনুযায়ী খোরপোষ ভাতা প্রাপ্য হবেন। জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড