বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

তমাকে পাশে নিয়ে কেক কাটলেন রাফি, বিয়ে-সংসারের গুঞ্জন

news-image

বিনোদন ডেস্ক : দেশের বর্তমান সময়ের জনপ্রিয় নির্মাতা রায়হান রাফি ও চিত্রনায়িকা তমা মির্জা প্রেম করছেন, সে খবর বহু পুরোনো। নতুন খবর হচ্ছে- এই দুই তারকা নাকি বিয়েও করেছেন। যদিও দু’জনের কেউই এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেননি।

তবে সম্প্রতি একটি ছবিকে কেন্দ্র করে তাদের বিয়ের গুঞ্জন আরও জোরালো হয়েছে। আজ সোমবার (৩ মার্চ) ‘তুফান’ নির্মাতা রায়হান রাফির জন্মদিন।

জন্মদিনে নিজ বাসায় কেক কেটেছেন তিনি। যেখানে রাফির একপাশে দেখা গেছে মাকে, অন্যপাশে দেখা গেছে তমা মির্জাকে। নিজের জীবনের গুরুত্বপূর্ণ দুইজন মানুষকে পাশে নিয়েই কেক কেটেছেন এই নির্মাতা।

সেই ছবি ছড়িয়ে পড়তেই রাফি ও তমার ঘনিষ্ঠজনেরা বলছেন, এই দুই তারকা জুটি বিয়ে করেছেন। বর্তমানে তারা সংসারও করছেন। যদিও রাফি বা তমার পক্ষ থেকে এ বিষয়ে এখনও পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য মেলেনি। তবে একাধিকবার নিজেদের সম্পর্ক নিয়ে খোলামেলা কথা বলেছেন এই জুটি।

এর আগে তমা মির্জার জন্মদিন উপলক্ষ্যে শুভেচ্ছা জানিয়ে সামাজিক মাধ্যমে একটি ছবি শেয়ার করেছিলেন রায়হান রাফি। সেখানে অভিনেত্রীকে শুভেচ্ছা জানিয়ে তমাকে নিজের জীবনে পেয়ে ‘ভাগ্যবান’ বলে দাবি করেন নির্মাতা। উত্তরে রাফিকে পেয়ে নিজেকেও ভাগ্যবান দাবি করেন এই অভিনেত্রী।

প্রসঙ্গত, রায়হান রাফির পরিচালনয় ‘খাঁচার ভেতর অচিন পাখি’ ওয়েব ফিল্মে প্রথমবার অভিনয় করেন তমা মির্জা। এরপর ‘৭ নম্বর ফ্লোর’-এ দেখা যায় অভিনেত্রীকে। সবশেষ এই পরিচালকের নির্মিত ‘সুড়ঙ্গ’ সিনেমায় অভিনয় করেন তমা। যেখানে তার বিপরীতে ছিলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা আফরান নিশো।

এ জাতীয় আরও খবর

প্রাথমিক বিদ্যালয়ে যুক্ত হচ্ছে ‘শিল্প ও সংস্কৃতি’ বই

হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, সন্দেহজনক আক্রান্ত ৯৪৫

সরকার ১১ লাখ ৫০ হাজার মেট্রিক টন জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে

শূন্য পদে নিয়োগ দ্রুত শুরু হবে: প্রধানমন্ত্রী

টিকার অভাবে হামের প্রাদুর্ভাব: জড়িতদের আইনের আওতায় আনার দাবি

প্রত্যেক উপজেলায় ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার চালু হবে

প্রত্যেক উপজেলায় ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার চালু হবে

সালমান শাহর লাশ উত্তোলন, পুনঃময়নাতদন্ত অনুমোদন

লালন মাজারে মাদকমুক্ত উদ্যোগ আছে কি?

জনকল্যাণ ও কর্মসংস্থানে গুরুত্ব পাচ্ছে বাজেট

৫ জেলায় চালু হচ্ছে ই-হেলথ কার্ড

অর্ধ ট্রিলিয়ন ডলার ছাড়াল বাংলাদেশের অর্থনীতি