সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিবাহবার্ষিকীতে পরস্পরকে যা উপহার দিলেন অনুপম-প্রশ্মিতা

news-image

বিনোদন ডেস্ক : ওপার বাংলার সংগীতশিল্পী অনুপম রায় এবং প্রস্মিতা পাল। ২০২৪ সালের ২ মার্চ বিয়ে করেছিলেন এ তারকা জুটি। বিয়ে করেছিলেন ভীষণই ঘরোয়া ভাবে। কাছের বন্ধুদের ডেকে ঘরোয়া আয়োজনে হয়েছিল।এমনকি দু’জনের বিয়ের সাজগোজও ছিল ছিমছাম।

বিবাহবার্ষিকীতে প্রশ্মিতা ভারতীয় গণমাধ্যমকে বলেন, ‘এই একটা বছর এক ছাদের নীচেও দু’জন মিলে ছিমছাম ভাবেই কাটিয়ে দিলাম।’

তার কথায়, ‘চোখের নিমেষে এক বছর হয়ে গেল। দেখতে দেখতে কেটে গেল একেবারে। আপাতত তো এক বছরের সংসারের অভিজ্ঞতা ভালোই। বাকিটা তো সময় বলবে।’

দু’জনের কেউই বিশেষ জাঁকজমকতায় বিশ্বাস করেন না। তাই প্রথম বছরের বিবাহবার্ষিকী উদযাপনও একেবারে সাধারণ। তবে রবিবার বলে অফিস ছুটি থাকায়, বিবাহবার্ষিকীর দিনে আর ল্যাপটপে মুখ গুঁজে থাকতে হয়নি প্রশ্মিতাকে।

তিনি জানান, বাড়ির সকলকে নিয়ে ডিনারে যাওয়ার পরিকল্পনা রয়েছে। আর বিশেষ কোনও পরিকল্পনা নেই। প্রথম বছরের বিবাহবার্ষিকীতে উপহার বিনিময় হয়নি? প্রশ্মিতার উত্তর, ‘হ্যা, হয়েছে। আমি অনুপমকে একটা পাঞ্জাবি কিনে দিয়েছি। আর অনুপম আমাকে একটা শাড়ি কিনে দিয়েছে।’

অনুপমের দেওয়া শাড়ি পরেই কি বিবাহবার্ষিকীর নৈশভোজ খেতে যাবেন প্রশ্মিতা? গায়িকা বলেন, ‘না। ওটা তুলে রেখেছি অন্য কোনও অনুষ্ঠানে পরে যাব বলে।’

এ জাতীয় আরও খবর

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী

শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক: পার্থ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

যুবদল কর্মী হত্যা: ২৫ লাখ টাকায় ৪ শুটার ভাড়া, দাবি ডিবির

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে ইসি