,

সাবেক ডিজিএফআই প্রধান সাইফুলের বাসা থেকে আড়াই কোটি টাকা উদ্ধার

news-image

প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই) সাবেক প্রধান অবসরপ্রাপ্ত লে. জেনারেল সাইফুল আলমের বাসা থেকে ২ কোটি ৪৫ লাখ টাকার বেশি উদ্ধার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাতে তার ক্যান্টনমেন্ট এলাকার বাসায় অভিযান চালিয়ে টাকা উদ্ধার করা হয়।

রোববার (২ মার্চ) রাজধানীর সেগুনবাগিচা এলাকায় কার্যালয়ে সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন এ তথ্য জানান।

সাংবাদিকদের আক্তার হোসেন বলেন, ডিজিএফআইয়ের সাবেক প্রধান সাইফুল আলমের বিরুদ্ধে দুদকের একটি অনুসন্ধান চলছে। গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার রাতে তার বাসায় অভিযান চালানো হয়। অভিযানে তার বাসায় যে টাকা উদ্ধার করা হয়েছে, তা আদালতের পাঠানো হয়েছে।

এর আগে বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলমের ব্যাংক হিসাব জব্দ করে। একই সঙ্গে তার স্ত্রী ও সন্তানদের নামে থাকা অ্যাকাউন্ট এবং তাদের মালিকানাধীন ব্যবসার ব্যাংক অ্যাকাউন্টও স্থগিত করা হয়।

আক্তার হোসেন বলেন, অভিযানে ২ কোটি ৪৫ লাখ টাকার বেশি পাওয়া গেছে। গোয়েন্দা সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, দুদক কর্মকর্তা ও যৌথবাহিনীর বিভিন্ন কর্মকর্তার উপস্থিতিতে ট্রাঙ্ক ভর্তি টাকা উদ্ধার করা হয়েছে। তা আদালতে জমা দেওয়া হয়েছে।

গত ১১ সেপ্টেম্বর তাকে বাধত্যমূলক অবসরে পাঠায় সেনাবাহিনী। দেশে ছাত্র-জনতার অভ্যুত্থানের পর লেফটেন্যান্ট জেনারেল মো. সাইফুল আলমকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছিল। এর আগে, তিনি ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট ছিলেন। এ ছাড়া তিনি সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল, প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) মহাপরিচালক এবং ১১ পদাতিক ডিভিশনের জিওসি হিসেবে দায়িত্ব পালন করেন।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড