,

ছাত্রদের নতুন সংগঠনের কমিটি নিয়ে সংঘর্ষ, সমন্বয়কসহ আহত ২

news-image

ঢামেক প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনে ছাত্রদের নতুন সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কমিটি গঠনকে কেন্দ্র করে দুই গ্রুপের মারামারিতে মিশু আলি (২৪) ও আকিব আল হাসান (২৩) নামে দুইজন আহত হয়েছেন।

বুধবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে।

সাকিব আল হাসানকে হাসপাতালে নিয়ে আসা ঢাবি শিক্ষার্থী নাহিদ ইসলাম জানান, নতুন ছাত্র সংগঠনের নাম ঘোষণাকে কেন্দ্র করে মধুর ক্যান্টিনে দুই গ্রুপের মধ্যে মারামারিতে বেশ কয়েকজন আহত হয়েছেন। এদের মধ্য থেকে মিশু আলি ও আকিব আল হাসানকে ঢাকা মেডিকেলে জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে।

তিনি আরও বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা মনে করেন এই কমিটিতে তাদের কম রাখা হয়েছে এবং তারা বৈষম্যের শিকার হয়েছেন। এদের মধ্যে কেন্দ্রীয় সমন্বয়ক ঢাবি সাংবাদিকতা বিভাগের মিশু আলি ও ঢাবি মাস্টার্স প্রিন্টিং এন্ড স্টাডিজ বিভাগের শিক্ষার্থী আকিব আল হাসান আহত হয়েছেন।

তবে কারা তাদের ওপরে হামলা চালিয়েছে সে বিষয়টি নিশ্চিত করে বলতে পারেননি তিনি।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ে মারামারিতে আহত দুই শিক্ষার্থীকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছে। বর্তমানে জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড